কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের আওতাধীন বিভিন্ন ইউনিয়ন পরিষদে "হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর" পদে অস্থায়ীভিত্তিতে শূন্য পদ পূরণের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই পদের জন্য আবেদনকারীকে বাণিজ্য বিভাগে অন্যুন দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএ-তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে (বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে সর্বনিম্ন ২০ শব্দ টাইপিং গতি)।
প্রার্থীর বয়স ০৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ১৮-৩২ বছরের মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা ও শারীরিক প্রতিবন্ধী কোটার ক্ষেত্রে সরকারি বিধি মোতাবেক সর্বোচ্চ ৩২ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
শুধুমাত্র কিশোরগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন। সরকার কর্তৃক নির্ধারিত আবেদন ফরমে "জেলা প্রশাসক, কিশোরগঞ্জ" কে সম্বোধন করে আবেদন করতে হবে। আবেদন ফরম ও প্রবেশপত্র জেলা প্রশাসক, কিশোরগঞ্জ এর ওয়েবসাইট (www.kishoreganj.gov.bd) হতে সংগ্রহ করা যাবে।
আবেদনের সাথে ১০০/- (একশত) টাকার ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (অফেরতযোগ্য) সংযুক্ত করতে হবে, যা জেলা প্রশাসক, কিশোরগঞ্জ এর অনুকূলে হতে হবে। পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়।
আবেদনপত্র ০২ আগস্ট ২০২৬ খ্রি. হতে ০৩ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখ পর্যন্ত অফিস চলাকালীন সময়ের মধ্যে ডাকযোগে জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জ এ পৌঁছাতে হবে। সরাসরি বা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন প্রেরণ করা যাবে না।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার সময়সূচী ও অন্যান্য তথ্য পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়, কিশোরগঞ্জ-এর ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ