বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং এবং ডিপ্লোমা-ইন-ট্যুরিজম এন্ড হসপিটালিটি শিক্ষাক্রমের ২০২৫ সালের ব্যবহারিক পরীক্ষার জন্য অনাভ্যন্তরীণ পরীক্ষক নিয়োগের অফিস আদেশ জারি করা হয়েছে। বিভিন্ন সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষকদের নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে পরীক্ষক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
ব্যবহারিক পরীক্ষার সময়সূচি:
১. প্রথম ধাপ (২য় ও ৫য় পর্ব): ০১ আগস্ট থেকে ০৪ আগস্ট, ২০২৬ পর্যন্ত।
২. দ্বিতীয় ধাপ (৩য় ও ৭ম পর্ব): ০৮ সেপ্টেম্বর থেকে ১২ সেপ্টেম্বর, ২০২৬ পর্যন্ত।
গুরুত্বপূর্ণ নির্দেশনা:
নিয়োগপ্রাপ্ত অনাভ্যন্তরীণ পরীক্ষকগণ বোর্ডের প্রচলিত বিধি মোতাবেক নির্ধারিত ভাতাদি প্রাপ্য হবেন। দায়িত্ব পালন শেষে প্রয়োজনীয় কাগজপত্রসহ ১০ দিনের মধ্যে ভ্রমণভাতা বিল বোর্ডে দাখিল করতে হবে।
তথ্য সংশোধনের সময়সীমা:
প্রকাশিত তালিকায় কোনো শিক্ষকের নাম, পদবী বা প্রতিষ্ঠান সংক্রান্ত ভুল থাকলে তা সংশোধনের জন্য আগামী ৩০ জুলাই, ২০২৬ তারিখের মধ্যে ই-মেইলের মাধ্যমে আবেদন করতে বলা হয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ