ভোলা জেলা পরিষদের আওতাধীন (zpbhola job circular 2026) বিভিন্ন শূন্য পদে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা হয়েছে।

 এক নজরে বিজ্ঞপ্তির তথ্য

  • প্রতিষ্ঠانের নাম: জেলা পরিষদ, ভোলা
  • অফিসিয়াল ওয়েবসাইট: www.zpbhola.gov.bd
  • আবেদনের মাধ্যম: ডাকযোগে / কুরিয়ারে (সরাসরি আবেদন গ্রহণ করা হবে না)
  • আবেদনের শেষ তারিখ: ১৫/০৯/২০২৬ খ্রিষ্টাব্দ (অফিস চলাকালীন সময় পর্যন্ত)

 পদসমূহের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা

ক্রমিক নংপদের নামপদ সংখ্যাবেতন স্কেল (গ্রেড)শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
০১স্টেনোগ্রাফার১টি

১৩তম গ্রেড

(১১০০০-২৬৫৯০/-)

উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান। ইংরেজিতে সাঁটলিপিতে প্রতি মিনিটে ১০০ শব্দ এবং মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ৫০ শব্দ; বাংলায় সাঁটলিপিতে প্রতি মিনিটে ৭০ শব্দ এবং মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ৪৫ শব্দের গতি থাকতে হবে।
০২গাড়িচালক১টি

১৬তম গ্রেড

(৯৩০০-২২৪৯০/-)

অষ্টম শ্রেণি পাস এবং হালকা যান চালনায় বৈধ লাইসেন্স থাকতে হবে। ইংরেজি ও বাংলা শব্দ পড়ার সাধারণ জ্ঞান থাকতে হবে।
০৩ইলেক্ট্রিশিয়ান১টি

২০তম গ্রেড

(৮২৫০-২০গ১০/-)

এসআইসি পাস এবং সরকার কর্তৃক স্বীকৃত প্রতিষ্ঠান হতে ০৬ মাস মেয়াদি ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স পাশের সনদ।
০৪বার্তািবাহক১টি

২০তম গ্রেড

(৮২৫০-২০গ১০/-)

অষ্টম শ্রেণি পাস, সুস্থ স্বাস্থ্য ও সাইকেল চালনায় পারদর্শী হতে হবে।
০৫পরিচ্ছন্নতাকর্মী১টি

২০তম গ্রেড

(৮২৫০-২০গ১০/-)

অষ্টম শ্রেণি পাস এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

 বয়সসীমা

  • তারিখ: ১৫/০৯/২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩২ বছর এর মধ্যে হতে হবে।
  • বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

 আবেদন পাঠানোর নিয়ম ও ঠিকানা

১. আবেদনপত্র প্রেরণের ঠিকানা: প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, ভোলা।

২. নির্ধারিত সময়ের মধ্যে ডাকযোগে বা কুরিয়ারে আবেদনপত্র পাঠাতে হবে। সরাসরি কোনো আবেদন গ্রহণ করা হবে না।

৩. খামের ওপর স্পষ্ট অক্ষরে পদের নাম এবং কোটা (যদি থাকে) উল্লেখ করতে হবে।

 আবেদন ফি

  • ০১ থেকে ২ নং পদের জন্য: ১০০/- (একশত) টাকা
  • ০৩ থেকে ৫ নং পদের জন্য: ৫০/- (পঞ্চাশ) টাকা
  • সোনালী ব্যাংকের যে কোনো শাখা হতে ‘প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ, ভোলা’-এর অনুকূলে ব্যাংক ড্রাফট/পে-অর্ডার এর মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।

সূত্রঃ দৈনিক ইত্তেফাক-৩০-০৭-২০২৬ তারিখ


জেলা পরিষদ, ভোলা — নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন