বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগাধীন প্রধান বিদ্যুৎ পরিদর্শকের দপ্তরে রাজস্ব খাতভুক্ত শূন্য পদে জনবল নিয়োগের লক্ষে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীর নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে।
পদের নাম ও বেতন স্কেল:
পদের নাম: হিসাব সহকারী (গ্রেড-১৬)
বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০/- টাকা।
যোগদানের তারিখ ও সময়:
নির্বাচিত প্রার্থীকে আগামী ০৯ আগস্ট ২০২৬ তারিখের মধ্যে প্রধান বিদ্যুৎ পরিদর্শক বরাবর সরাসরি উপস্থিত হয়ে যোগদানপত্র দাখিল করতে হবে। উল্লিখিত সময়ের মধ্যে যোগদানে ব্যর্থ হলে নিয়োগপত্রটি বাতিল বলে গণ্য হবে।
যোগদানের জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
১. সকল শিক্ষাগত যোগ্যতার সনদের মূলকপি ও সত্যায়িত ফটোকপি।
২. জাতীয় পরিচয়পত্রের মূলকপি ও সত্যায়িত ফটোকপি।
৩. ২ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি।
৪. সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত স্বাস্থ্য সনদ এবং ডোপ টেস্ট রিপোর্ট।
অন্যান্য শর্তাবলি:
নিয়োগপ্রাপ্ত প্রার্থীকে যোগদানের তারিখ হতে পরবর্তী ২ (দুই) বছর শিক্ষানবিশ হিসেবে অতিবাহিত করতে হবে। যোগদানের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ