স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে সুপ্রীম কোর্টের হাইকোর্ট ও আপীল বিভাগে মামলা পরিচালনার জন্য ০৮ জন বেসরকারি আইনজীবী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
পদের নাম ও সংখ্যা: বেসরকারি আইনজীবী - ০৮টি।
বয়স সংক্রান্ত তথ্য: ১২ আগস্ট ২০২৬ তারিখে আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৫০ বছরের মধ্যে হতে হবে।
যোগ্যতা ও অভিজ্ঞতা: হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে মামলা পরিচালনায় কমপক্ষে ০৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। আপীল বিভাগে তালিকাভুক্তি অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য হবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের জীবনবৃত্তান্ত, ০২ কপি পাসপোর্ট সাইজের ছবি, জাতীয় পরিচয়পত্র, বার কাউন্সিলের সনদ, শিক্ষাগত যোগ্যতার সনদ এবং হাইকোর্ট/আপীল বিভাগে তালিকাভুক্তির সনদের সত্যায়িত কপিসহ আবেদন করতে হবে।
আবেদনের ঠিকানা: অতিরিক্ত সচিব, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, ভবন নং-০৭, কক্ষ নং-৬৩৪, বাংলাদেশ সচিবালয়, ঢাকা।
আবেদনের শেষ তারিখ: ১২ আগস্ট ২০২৬ তারিখ বিকাল ৪:০০ টা পর্যন্ত।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ