শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের একটি পদের লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (BPSC)।

পরীক্ষার তারিখ ও সময়:
লিখিত পরীক্ষা আগামী ১৬ আগস্ট ২০২৬ তারিখ অনুষ্ঠিত হবে। পরীক্ষা সকাল ১১.০০ টা থেকে শুরু হয়ে দুপুর ৩.০০ টা পর্যন্ত চলবে।

পরীক্ষার স্থান:
বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭।

পরীক্ষার মান বণ্টন:
মোট ২০০ নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে (সময় ৪ ঘণ্টা)। বিষয়ভিত্তিক নম্বর বণ্টন নিম্নরূপ:
- বাংলা: ৪০ নম্বর
- ইংরেজি: ৪০ নম্বর
- সাধারণ জ্ঞান: ৪০ নম্বর
- প্রাসঙ্গিক টেকনিক্যাল বিষয়: ৮০ নম্বর
উল্লেখ্য, প্রতিটি বিষয়ের জন্য আলাদা উত্তরপত্র ব্যবহার করতে হবে।

প্রবেশপত্র সংগ্রহ:
পরীক্ষার্থীদের কমিশনের ওয়েবসাইট (www.bpsc.gov.bd) অথবা টেলিটকের ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে হবে। প্রবেশপত্র ছাড়া কাউকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।

গুরুত্বপূর্ণ নির্দেশনাবলী:
১. পরীক্ষার হলে মোবাইল ফোন, স্মার্ট ঘড়ি, কোনো প্রকার ইলেকট্রনিক ডিভাইস, ব্যাগ বা অলঙ্কার আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
২. শুধুমাত্র নন-প্রোগ্রামেবল সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে।
৩. পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে ১৫ মিনিট আগে অবশ্যই আসনে গ্রহণ করতে হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

কারিগরি শিক্ষা অধিদপ্তরের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

কারিগরি শিক্ষা অধিদপ্তরের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন