২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ১০ আগস্ট ২০২৬। আজ সোমবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবদুল খালেক প্রথম আলোকে এ তথ্য জানান।
পূর্বঘোষণা অনুযায়ী, ২০ জুলাই এসএসসির ফলাফল প্রকাশের কথা ছিল, কিন্তু প্রস্তুতি শেষ না হওয়ায় তা পিছিয়ে যায়।
ফলাফল ঘোষণার পর পরই সার্ভারে অতিরিক্ত চাপের কারণে ওয়েবসাইট কিছুটা ধীরগতির হয়ে যেতে পারে। তাই ফলাফল দেখার সব বিকল্প উপায়গুলো আগে থেকেই জেনে রাখা ভালো।
আপনার সুবিধার্থে ফলাফল দেখার সবচেয়ে জনপ্রিয় ৩টি পদ্ধতি নিচে ধাপে ধাপে আলোচনা করা হলো:
সবচেয়ে দ্রুত এবং বিস্তারিত মার্কশিটসহ রেজাল্ট দেখার উপায় হলো সরকারি ওয়েবসাইট ব্যবহার করা।
পদ্ধতি:
ইন্টারনেট সংযোগ না থাকলে বা সার্ভার ডাউন থাকলে যেকোনো মোবাইল অপারেটর থেকে খুব সহজেই এসএমএস পাঠিয়ে রেজাল্ট জানা যায়।
সাধারণ শিক্ষা বোর্ডের জন্য এসএমএস ফরম্যাট:মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন:
SSC <স্পেস> বোর্ডের নামের প্রথম ৩ অক্ষর <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার সাল
উদাহরণ: SSC DHA 123456 2026এরপর মেসেজটি পাঠিয়ে দিন 16222 নম্বরে।
মাদ্রাসা বোর্ডের (Dakhil) জন্য:
Dakhil <স্পেস> MAD <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার সাল
উদাহরণ: Dakhil MAD 123456 2026 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।
কারিগরি বোর্ডের (Vocational) জন্য:
SSC <স্পেস> TEC <স্পেস> রোল নম্বর <স্পেস> পরীক্ষার সাল
উদাহরণ: SSC TEC 123456 2026 এবং পাঠিয়ে দিন 16222 নম্বরে।