সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় ‘ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬’ কার্যক্রম পরিচালনার জন্য শহর সমাজসেবা কার্যালয়, গাজীপুরের অধীনে জনবল নিয়োগের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গাজীপুর সিটি কর্পোরেশনের অঞ্চল-৭ (ওয়ার্ড ৭-১২) এলাকায় এই শুমারি কার্যক্রম পরিচালিত হবে।
পদের নাম ও সংখ্যা: তথ্য সংগ্রহকারী (Enumerator)। মোট পদের সংখ্যা উল্লেখ না থাকলেও ৫০% নারী প্রার্থী নিয়োগ দেওয়া হবে।
বয়স সংক্রান্ত তথ্য: প্রার্থীর বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।
যোগ্যতা ও শর্তাবলী: প্রার্থীকে নূন্যতম এইচএসসি বা সমমান পাস হতে হবে এবং সংশ্লিষ্ট এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। এছাড়া নিজস্ব স্মার্টফোন বা ট্যাবলেট ব্যবহারে দক্ষ হতে হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীগণ শহর সমাজসেবা কার্যালয়, গাজীপুর থেকে সরাসরি অথবা অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। পূরণকৃত আবেদন ফরম আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কার্যালয়, অঞ্চল-০৭, কোণাবাড়ী, গাজীপুরে সরাসরি দাখিল করতে হবে।
আবেদনের সময়সীমা: ২৬ জুলাই ২০২৬ তারিখ সকাল ৯:০০ ঘটিকা হতে ২৭ জুলাই ২০২৬ তারিখ বিকাল ৪:০০ ঘটিকা পর্যন্ত আবেদন করা যাবে।
পরীক্ষার তারিখ, সময় ও স্থান: ব্যবহারিক পরীক্ষা ২৭ জুলাই ২০২৬ তারিখ বেলা ১১:০০ ঘটিকায় আঞ্চলিক নির্বাহী কর্মকর্তার কার্যালয় (অঞ্চল-০৭), কোণাবাড়ী, গাজীপুরে অনুষ্ঠিত হবে। পরীক্ষায় অংশগ্রহণের সময় প্রার্থীকে অবশ্যই মোবাইল ডেটাসহ স্মার্টফোন সাথে আনতে হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ