সিলেট সিটি কর্পোরেশনের ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬ এর আওতায় তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের আবেদনের সময়সীমা বৃদ্ধি এবং মৌখিক পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। সমাজসেবা অধিদপ্তরের নির্দেশনায় এই সময়সূচী পুনর্নির্ধারণ করা হয়েছে।
আবেদনের সময়সীমা: আগামী ২৮-০৭-২০২৬ খ্রিঃ বেলা ১২:০০ ঘটিকা পর্যন্ত আবেদন করা যাবে।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের সরাসরি ‘শহর সমাজসেবা কার্যালয়, জেলা স্টেডিয়াম পূর্ব গেইট, সিলেট’ এই ঠিকানায় আবেদনপত্র জমা দিতে হবে।
পরিবর্তিত মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: আগামী ২৯-০৭-২০২৬ খ্রিঃ সকাল ১০:০০ ঘটিকা।
পরীক্ষার স্থান: সিলেট সিটি কর্পোরেশনের সভাকক্ষ।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ