বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস কমিশনের (বিজেএস) অধীনে ১৯শ বিজেএস পরীক্ষার মাধ্যমে সিভিল জজ পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। (bjsc Job Circular 2026) আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা: সিভিল জজ (প্রবেশ পদ) – ২৫০টি (পদ সংখ্যা হ্রাস বা বৃদ্ধি হতে পারে)।
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) অথবা আইন বিষয়ে স্নাতকসহ স্নাতকোত্তর ডিগ্রি। শিক্ষাজীবনে ন্যূনতম দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএ থাকতে হবে।
বয়সসীমা: ০১ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স অনধিক ৩২ বছর হতে হবে।
আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের কমিশনের ওয়েবসাইট www.bjsc.gov.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন শেষে টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১২০০ টাকা ফি জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা: আবেদন শুরু হবে ০৬ আগস্ট ২০২৬ তারিখ দুপুর ১২:০০ টায় এবং আবেদনের শেষ তারিখ ০৬ সেপ্টেম্বর ২০২৬ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত।
পরীক্ষার সম্ভাব্য তারিখ ও স্থান: প্রাথমিক পরীক্ষা আগামী অক্টোবর ২০২৬ মাসের ১ম সপ্তাহে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাথমিক, লিখিত ও মৌখিক পরীক্ষা ঢাকা মহানগরে অনুষ্ঠিত হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ