ঝিনাইদহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর বিভিন্ন পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপের পরীক্ষার সময়সূচী ঘোষণা করা হয়েছে।

পদের নামসমূহ:
১. সহকারী শিক্ষক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি)
২. সহকারী শিক্ষক (ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা)
৩. নৈশপ্রহরী

পরীক্ষার তারিখ ও সময়: লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ডেমো ক্লাস ও মৌখিক পরীক্ষা আগামী ২৪-০৭-২০২৪ তারিখ বিকাল ০৪.০০ ঘটিকায় অনুষ্ঠিত হবে।

পরীক্ষার স্থান: জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ, ঝিনাইদহ।

প্রয়োজনীয় তথ্যাবলী: মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই আবেদনের সাথে দাখিলকৃত সকল মূল সনদপত্র সঙ্গে আনতে হবে। উল্লেখ্য যে, লাইব্রেরি সহকারী কাম অফিস সহকারী পদে কোনো যোগ্য প্রার্থী পাওয়া যায়নি।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

ঝিনাইদহ কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন