খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের রাজস্ব প্রশাসনের অধীন শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। বিভাগীয় বাছাই কমিটি, খুলনা কর্তৃক মোট ১৯ জন প্রার্থীকে চূড়ান্তভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

মোট নির্বাচিত প্রার্থীর সংখ্যা: ১৯ জন

পরীক্ষার বিবরণ: এই নিয়োগের লিখিত পরীক্ষা ১৭ জুলাই ২০২৬ এবং ব্যবহারিক পরীক্ষা ২১ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়। পরবর্তীতে লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা ২২ থেকে ২৪ জুলাই ২০২৬ তারিখ পর্যন্ত গ্রহণ করা হয়।

পরবর্তী ধাপ: চূড়ান্তভাবে সুপারিশকৃত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা এবং পুলিশ ভেরিফিকেশন রিপোর্ট সন্তোষজনক হওয়ার সাপেক্ষে জেলা প্রশাসক, খুলনা কর্তৃক নিয়োগাদেশ জারি করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

জেলা প্রশাসকের কার্যালয়, খুলনা-এর নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন