মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম-এর অধীনে ২০২৬ সালের স্থগিত হওয়া উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষা পুনরায় শুরুর তারিখ ঘোষণা করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৭ জুলাই ২০২৬, সোমবার থেকে এই পরীক্ষা আবার শুরু হবে।

গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:

পরীক্ষা শুরুর তারিখ: ২৭ জুলাই ২০২৬, সোমবার।
প্রথম দিনের বিষয়সমূহ: পৌরনীতি ও সুশাসন-১ম পত্র, জীববিজ্ঞান (তত্ত্বীয়)-১ম পত্র, ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-১ম পত্র এবং খাদ্য ও পুষ্টি-১ম পত্র।
পরীক্ষা পদ্ধতি: সকল শিক্ষা বোর্ডের সাথে অভিন্ন প্রশ্নপত্রে এবং পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষাসমূহ চলমান থাকবে।

উল্লেখ্য যে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ইতোপূর্বে স্থগিত বা বন্ধ হওয়া পরীক্ষাসমূহের নতুন সময়সূচি যথাসময়ে বিজ্ঞপ্তির মাধ্যমে সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হবে। সংশ্লিষ্ট সকল পরীক্ষার্থী, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা পুনরায় শুরুর বিজ্ঞপ্তি

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন