জেলা প্রশাসকের কার্যালয়, নাটোর ও এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহের সাধারণ প্রশাসনের শূন্য পদে নিয়োগের লক্ষ্যে অপেক্ষমান তালিকা থেকে চূড়ান্ত সুপারিশের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদের নাম: বেঞ্চ সহকারী (গ্রেড-১৬)

নিয়োগের তথ্য: ইতিপূর্বে অনুষ্ঠিত লিখিত, ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিভাগীয় নির্বাচনি বোর্ড, রাজশাহীর সিদ্ধান্ত মোতাবেক অপেক্ষমান তালিকা প্রস্তুত করা হয়েছিল। উক্ত তালিকার শীর্ষ থেকে ১ জন প্রার্থীকে নিয়োগের জন্য প্রাথমিকভাবে সুপারিশ করা হয়েছে।

গুরুত্বপূর্ণ নির্দেশনা: নির্বাচিত প্রার্থীকে জেলা প্রশাসকের কার্যালয়, নাটোর থেকে বিধি মোতাবেক নিয়োগপত্র ইস্যু করা হবে। চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অনুমতি নিয়ে যোগদান করতে হবে। কোনো তথ্য ভুল বা অসত্য প্রমাণিত হলে নিয়োগ বাতিল বলে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

নাটোর জেলা প্রশাসকের কার্যালয়ের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল ও সুপারিশ প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন