শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শ্রম অধিদপ্তরের ৩য় ও ৪র্থ শ্রেণির ১৩টি ক্যাটাগরির ৬৯টি শূন্য পদে সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে।

গুরুত্বপূর্ণ তথ্যসমূহ:
পরীক্ষার স্থান: শ্রম অধিদপ্তর, প্রধান কার্যালয়, শ্রম ভবন, ১৯৬, শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণি, বিজয়নগর, ঢাকা-১০০০ (অতিরিক্ত মহাপরিচালক মহোদয়ের অফিস কক্ষ, লিফট-১৮)।
পরীক্ষার তারিখ: ২৮ জুলাই ২০২৬ থেকে শুরু হয়ে ৪ আগস্ট ২০২৬ পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী অনুষ্ঠিত হবে।
পরীক্ষার সময়: বিজ্ঞপ্তিতে উল্লেখিত পদ অনুযায়ী নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে হবে।

মৌখিক পরীক্ষার সময় প্রয়োজনীয় কাগজপত্র:
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের নিয়োগ বিজ্ঞপ্তির নির্দেশনা অনুযায়ী সকল মূল সনদপত্র এবং সেগুলোর এক সেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো:
১. শিক্ষাগত যোগ্যতার সকল মূল/সাময়িক সনদপত্র।
২. সদ্য তোলা ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি ও চারিত্রিক সনদ।
৩. নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্র/জন্ম নিবন্ধন সনদ।
৪. কোটার স্বপক্ষে প্রয়োজনীয় প্রমাণপত্র (যদি থাকে)।
৫. লিখিত পরীক্ষার প্রবেশপত্র এবং অনলাইন আবেদনপত্রের (Application Copy) সত্যায়িত কপি।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

শ্রম অধিদপ্তরের নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

শ্রম অধিদপ্তরের নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

শ্রম অধিদপ্তরের নিয়োগের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন