কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন তুলা উন্নয়ন বোর্ড (সিডিবি) কর্তৃক গত ২১-০১-২০২৬ খ্রি. তারিখে জারীকৃত নিয়োগ বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে রাজস্বখাতের ১৪-১৬ গ্রেডভুক্ত নিম্নোক্ত পদসমূহে নিয়োগের জন্য বিভাগীয় নিয়োগ/পদোন্নতি কমিটি (ডিপিসি) কর্তৃক চূড়ান্তভাবে সুপারিশকৃত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়েছে।

চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত পদের নাম ও সংখ্যা নিম্নরূপ:

  • উচ্চমান সহকারী (গ্রেড-১৪): ০৩ জন
  • সীট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর (গ্রেড-১৪): ০৩ জন
  • ট্রাক/ট্রাক্টর চালক (গ্রেড-১৫): ০১ জন
  • অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক (গ্রেড-১৬): ০৬ জন
  • জীপ/পিক-আপ চালক (গ্রেড-১৬): ০১ জন

বর্ণিত পদসমূহে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন সংক্রান্ত তথ্যাদি ও চূড়ান্ত নিয়োগপত্র জারীর বিষয়ে যাবতীয় নির্দেশাবলী তুলা উন্নয়ন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে (www.cdb.gov.bd) যথাসময়ে প্রকাশ করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

তুলা উন্নয়ন বোর্ডের বিভিন্ন পদের চূড়ান্ত সুপারিশ তালিকা প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন