সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত ১৪-২০তম গ্রেডের বিভিন্ন পদের অপেক্ষমাণ তালিকা হতে জনবল নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। গত ২২ জুলাই ২০২৬ তারিখে অনুষ্ঠিত বিভাগীয় নির্বাচন কমিটির সভায় যোগ্য প্রার্থীদের নিয়োগের জন্য চূড়ান্তভাবে সুপারিশ করা হয়।

পদের নাম ও সংখ্যা:
১. সাট মুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর - ০১টি
২. অফিস সহায়ক - ০১টি

নিয়োগ সংক্রান্ত বিদ্যমান বিধি-বিধান যাচাইপূর্বক অপেক্ষমাণ তালিকায় থাকা প্রার্থীদের মধ্য থেকে এই জনবল নিয়োগের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নির্বাচিত প্রার্থীদের পরবর্তী দাপ্তরিক প্রক্রিয়া অনুসরণ করে নিয়োগ প্রদান করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অপেক্ষমাণ তালিকা হতে নিয়োগের ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন