বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে প্রকল্প মেয়াদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বান্দরবান পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে এই আবেদন আহ্বান করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা: সহকারী শিক্ষক (বিজ্ঞান) - ০৩ টি।
শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি। সমগ্র শিক্ষা জীবনে একাধিক ৩য় বিভাগ বা সমমান গ্রহণযোগ্য হবে না।
বয়সসীমা: আবেদনকারীর বয়স সর্বোচ্চ ৩২ বছর হতে হবে। তবে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
বেতন: সর্বসাকুল্য ৩২,০০০/- টাকা।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের সাদা কাগজে স্ব-হস্তে লিখিত আবেদনপত্র প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ (ছবি, সনদপত্র, চারিত্রিক সনদ, নাগরিকত্ব সনদ ইত্যাদি সত্যায়িত অবস্থায়) সরাসরি অথবা ডাকযোগে পৌঁছাতে হবে। আবেদনপত্রের সাথে ৩০০ টাকার ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার সংযুক্ত করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ০৬ আগস্ট ২০২৬ তারিখ (অফিস চলাকালীন সময়ের মধ্যে)।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ