মোংলা বন্দর কর্তৃপক্ষের নিরাপত্তা বিভাগের ‘নিরাপত্তা প্রহরী’ এবং হারবার এন্ড কঞ্জারভেন্সী বিভাগের ‘ভান্ডারী’ পদের সরাসরি জনবল নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচি প্রকাশ করা হয়েছে। যোগ্য প্রার্থীদের নির্ধারিত কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে।
পদের নাম: নিরাপত্তা প্রহরী এবং ভান্ডারী
পরীক্ষার তারিখ: ২৫ জুলাই ২০২৬
পরীক্ষার সময়: সকাল ১১:০০ ঘটিকা
পরীক্ষার স্থান: সরকারি ব্রজলাল কলেজ, খুলনা।
প্রবেশপত্র সংগ্রহ: যোগ্য প্রার্থীগণ তাদের ইউজার আইডি, মোবাইল নম্বর অথবা ইমেইল এবং পাসওয়ার্ড ব্যবহার করে নির্ধারিত ওয়েবসাইট থেকে প্রবেশপত্র ডাউনলোড এবং প্রিন্ট করতে পারবেন।
সহায়তা: প্রবেশপত্র ডাউনলোড সংক্রান্ত কোনো সমস্যায় অফিস চলাকালীন (সকাল ৯:০০ টা হতে বিকাল ৪:০০ টা পর্যন্ত) ০১৯৫২-২০১২১৪ ও ০১৩২৯-৬৯৯১০০ নম্বরে সরাসরি যোগাযোগ করা যাবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ