বাংলাদেশ ডাক বিভাগের পোস্টমাস্টার জেনারেল, মেট্রোপলিটন সার্কেল, ঢাকা-এর আওতাধীন ১৪-২০তম গ্রেডভুক্ত বিভিন্ন পদে সরাসরি জনবল নিয়োগের চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। নিয়োগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী যোগ্য প্রার্থীদের রোল নম্বর পদের নাম অনুযায়ী প্রকাশ করা হয়েছে।
নির্বাচিত পদের তালিকা: সাটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, কম্পাউন্ডার/ফার্মাসিস্ট, মেকানিক, ড্রাফটসম্যান, পোস্টাল অপারেটর, মেইল অপারেটর, ড্রাইভার (হালকা), কম্পিউটার মুদ্রাক্ষরিক, পোস্টম্যান, মেইল ক্যারিয়ার, আর্মড গার্ড, প্যাকার, অফিস সহায়ক, গার্ডেনার, নিরাপত্তা প্রহরী এবং পরিচ্ছন্নতা কর্মী।
গুরুত্বপূর্ণ তথ্য: চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের স্থায়ী ঠিকানায় যথাসময়ে রেজিস্টার্ড ডাকযোগে নিয়োগপত্র প্রেরণ করা হবে। উল্লেখ্য যে, যোগ্য প্রার্থী না পাওয়ায় কিছু নির্দিষ্ট পদে নিয়োগের জন্য কাউকে সুপারিশ করা সম্ভব হয়নি।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ