ন্যাশনাল টি কোম্পানী লিমিটেড (NTC) তাদের প্রধান কার্যালয়ের জন্য বিভিন্ন পদে যোগ্য ও আগ্রহী বাংলাদেশী নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করেছে। সম্প্রতি প্রকাশিত এই (National Tea Company Limited Job Circular 2026)-এ মোট ৪টি ক্যাটাগরিতে জনবল নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা আগামী ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন। পদের নাম, শিক্ষাগত যোগ্যতা, আবেদন প্রক্রিয়া ও অন্যান্য বিস্তারিত তথ্য নিচে তুলে ধরা হলো।
এক নজরে NTC নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
| বিবরণ | তথ্য |
| প্রতিষ্ঠানের নাম | ন্যাশনাল টি কোম্পানী লিমিটেড (NTC) |
| চাকরির ধরন | ফুল-টাইম (প্রাইভেট/কোম্পানি চাকরি) |
| কর্মস্থল | ঢাকা (প্রধান কার্যালয়) |
| পদের ক্যাটাগরি | ৪টি |
| বয়সসীমা | সর্বোচ্চ ৩৫ বছর (পদভেদে) |
| আবেদনের মাধ্যম | ডাকযোগে/সরাসরি |
| আবেদনের শেষ তারিখ | ৬ সেপ্টেম্বর ২০২৬ |
পদের বিস্তারিত বিবরণ ও যোগ্যতা
১. পদের নাম: সহকারী ব্যবস্থাপক (অর্থ ও হিসাব)
- বয়সসীমা: অনূর্ধ্ব ৩৫ বছর (১ জুলাই ২০২৬ তারিখে)।
- শিক্ষাগত যোগ্যতা: হিসাববিজ্ঞান বা ফাইন্যান্স বিষয়ে ৪ বছরের স্নাতক সম্মানসহ ডিগ্রি অথবা একই বিষয়ে ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি। সিএ (CA) কোর্স সম্পন্ন/সিএ ইন্টারমিডিয়েট পাস প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
- অভিজ্ঞতা: স্বনামধন্য বাণিজ্যিক বা শিল্প প্রতিষ্ঠানে ব্যবস্থাপক/সহকারী ব্যবস্থাপক (অর্থ ও হিসাব) হিসেবে ৭ বছরের কাজের অভিজ্ঞতা।
২. পদের নাম: কর্মকর্তা (অডিট)
- বয়সসীমা: অনূর্ধ্ব ৩২ বছর (১ জুলাই ২০২৬ তারিখে)।
- শিক্ষাগত যোগ্যতা: হিসাববিজ্ঞান বা ফাইন্যান্স বিষয়ে ৪ বছরের স্নাতক সম্মানসহ ডিগ্রি অথবা একই বিষয়ে ২য় শ্রেণির স্নাতকোত্তর ডিগ্রি। সিএ (CA) কোর্স সম্পন্ন হতে হবে।
- অভিজ্ঞতা: স্বনামধন্য বাণিজ্যিক বা শিল্প প্রতিষ্ঠানে কর্মকর্তা (অডিট) হিসেবে ৫ বছরের কাজের অভিজ্ঞতা।
৩. পদের নাম: নন-এক্সিকিউটিভ (অর্থ ও হিসাব)
- বয়সসীমা: অনূর্ধ্ব ৩০ বছর (১ জুলাই ২০২৬ তারিখে)।
- শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি।
- দক্ষতা ও অভিজ্ঞতা: মাইক্রোসফট অফিস, চিঠি প্রস্তুত, কম্পিউটারে বাংলা (বিজয় ও ইউনিকোড) এবং ইংরেজি টাইপিংয়ে গতি (প্রতি মিনিটে ২০ শব্দ)। ইন্টারনেট ব্যবহারে দক্ষতা এবং সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা।
৪. পদের নাম: নন-এক্সিকিউটিভ (অর্থ ও হিসাব) ক্যাশ/ট্রেজারী
- বয়সসীমা: অনূর্ধ্ব ৩০ বছর (১ জুলাই ২০২৬ তারিখে)।
- শিক্ষাগত যোগ্যতা: বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি।
- দক্ষতা ও অভিজ্ঞতা: ক্যাশ হ্যান্ডলিং/অ্যাকাউন্টস-এ ২-৩ বছরের অভিজ্ঞতা। দ্রুত গাণিতিক হিসাব-নিকাশ, বড় অংকের লেনদেন যাচাই, ভাউচার এন্ট্রি, লেজার মেইনটেইন ও ক্যাশ বুক আপডেট করার দক্ষতা। এমএস অফিস (Excel & Word) এবং Accounting Software ব্যবহারে পারদর্শী হতে হবে।
সাধারণ শর্তাবলী
- প্রার্থীদের ইংরেজি ও বাংলা ভাষায় পারদর্শী এবং কম্পিউটারের বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহারে সক্ষম হতে হবে।
- সকল পদের ক্ষেত্রে কোনো তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না।
- অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য।
- চাকুরীরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
যেভাবে আবেদন করবেন (Application Process)
আগ্রহী প্রার্থীদের একটি পূর্ণাঙ্গ আবেদনপত্র প্রস্তুত করতে হবে।
আবেদনপত্রে যা যা উল্লেখ থাকতে হবে:
পদের নাম, প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, নিজ জেলা, জন্ম তারিখ, ১ জুলাই ২০২৬ তারিখে বয়স, জাতীয়তা, ধর্ম, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর, ইমেইল এড্রেস এবং প্রার্থীর বিষয়ে তথ্যদানে সক্ষম এমন দুজন বিশিষ্ট ব্যক্তির নাম, ঠিকানা ও মোবাইল নম্বর এবং বৈবাহিক অবস্থা।
আবেদনপত্রের সাথে যা যা যুক্ত করতে হবে:
১. সদ্য তোলা ২ কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি।
২. সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের ফটোকপি।
৩. জাতীয় পরিচয়পত্রের (NID) ফটোকপি।
আবেদন পাঠানোর ঠিকানা:
আবেদনপত্র আগামী ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে নিম্নের ঠিকানায় পৌঁছাতে হবে:
কোম্পানী সচিব
ন্যাশনাল টি কোম্পানী লিমিটেড
“বিজিআইসি টাওয়ার” (৮ম তলা)
৩৪, তোপখানা রোড, ঢাকা- ১০০০।
সূত্রঃ দৈনিক ইত্তেফাক-১৬-০৭-২০২৬ তারিখ
বিস্তারিত দেখুন নিচেঃ