অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। বিভাগীয় নিয়োগ কমিটির সুপারিশের ভিত্তিতে অপেক্ষমাণ তালিকা থেকে মেধাক্রম অনুযায়ী প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।

নির্বাচিত পদের নাম ও সংখ্যা:
১. কম্পিউটার অপারেটর: ০১ জন
২. অফিস সহায়ক: ০৩ জন

যোগদানের তারিখ ও সময়:
চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের আগামী ০২ আগস্ট ২০২৬ তারিখ পূর্বাহ্নে অভ্যন্তরীণ সম্পদ বিভাগে যোগদান করার জন্য অনুরোধ করা হয়েছে।

গুরুত্বপূর্ণ তথ্য:
নির্বাচিত প্রার্থীদের স্থায়ী ঠিকানায় ইতিমধ্যে নিয়োগপত্র ডাকযোগে প্রেরণ করা হয়েছে। নির্ধারিত তারিখে যোগদান না করলে প্রার্থী চাকরিতে যোগদান করতে সম্মত নন বলে গণ্য হবে এবং নিয়োগপত্রটি বাতিল করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

অভ্যন্তরীণ সম্পদ বিভাগের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন