পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন ফরেন সার্ভিস একাডেমির বিভিন্ন পদের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ব্যবহারিক (সাঁটলিপি ও কম্পিউটার মুদ্রাক্ষর) পরীক্ষার কেন্দ্র, তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।

পদের নাম ও পরীক্ষার তারিখ:
১. ব্যক্তিগত কর্মকর্তা (১০ম গ্রেড): ২৩ আগস্ট ২০২৬
২. প্রশাসনিক কর্মকর্তা (১০ম গ্রেড): ২৪ আগস্ট ২০২৬
৩. গবেষণা কর্মকর্তা (১০ম গ্রেড): ২৪ আগস্ট ২০২৬

পরীক্ষার সময় ও স্থান:
উল্লিখিত সকল পদের পরীক্ষা নির্ধারিত তারিখে সকাল ১০:০০ ঘটিকা থেকে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা-১২০৭ কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অর্থাৎ সকাল ৯:৩০ মিনিটের মধ্যে পরীক্ষার হলে উপস্থিত হতে হবে।

গুরুত্বপূর্ণ নির্দেশনাবলী:
ব্যবহারিক পরীক্ষার জন্য নতুন কোনো প্রবেশপত্র ইস্যু করা হবে না। লিখিত পরীক্ষার প্রবেশপত্রটিই ব্যবহারিক পরীক্ষার সময় সঙ্গে আনতে হবে। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না। যদি কারো প্রবেশপত্র হারিয়ে যায়, তবে কমিশনের ওয়েবসাইট থেকে তা পুনরায় ডাউনলোড করা যাবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

ফরেন সার্ভিস একাডেমির বিভিন্ন পদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

ফরেন সার্ভিস একাডেমির বিভিন্ন পদের ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন