মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক অনুষ্ঠিত এইচএসসি পদার্থবিজ্ঞান পরীক্ষার সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ত্রুটি বা অসঙ্গতি নিয়ে উত্থাপিত অভিযোগ আমলে নিয়েছে কর্তৃপক্ষ। বিষয়টি বর্তমানে সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হচ্ছে।

পরীক্ষার্থীদের জন্য বিশেষ ঘোষণা:
১. পর্যালোচনা শেষে সংশ্লিষ্ট প্রশ্নে কোনো ভুল বা অসঙ্গতি প্রমাণিত হলে প্রচলিত পরীক্ষা মূল্যায়ন নীতিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
২. পরীক্ষার্থীদের স্বার্থ রক্ষায় প্রয়োজনে সংশ্লিষ্ট প্রশ্নের জন্য পূর্ণ নম্বর প্রদান করা হবে।

এ বিষয়ে কোনো প্রকার গুজব বা বিভ্রান্তিকর তথ্যে আতঙ্কিত না হওয়ার জন্য পরীক্ষার্থী, অভিভাবক এবং সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

এইচএসসি পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্ন নিয়ে ঢাকা শিক্ষা বোর্ডের জরুরি বিজ্ঞপ্তি

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন