বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (BAERA) বিভিন্ন পদের জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষার ফলাফল এবং মৌখিক পরীক্ষার (ভাইভা) সময়সূচী প্রকাশ করেছে। গত ২৬ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর এবং ভাইভার তারিখ প্রকাশ করা হয়েছে।
সংশ্লিষ্ট পদের নামসমূহ: সিনিযর ইঞ্জিনিয়ার (কেমিক্যাল ও মেটালার্জিক্যাল), ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স, কম্পিউটার ও নিউক্লিয়ার) এবং সহকারী পরিচালক (অর্থ)।
মৌখিক পরীক্ষার সময় ও স্থান:
মৌখিক পরীক্ষা আগামী ২৮-০৭-২০২৬ এবং ৩০-০৭-২০২৬ তারিখ সকাল ১০:৩০ ঘটিকা ও দুপুর ০২:০০ ঘটিকা থেকে শুরু হবে। পরীক্ষা অনুষ্ঠিত হবে কক্ষ নং-৫০৩, বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ, আগারগাঁও, ঢাকা-১২০৭ ঠিকানায়।
মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষার সময় অবশ্যই জাতীয় পরিচয়পত্র (মূল কপি), সকল শিক্ষাগত যোগ্যতার সনদ ও নম্বরপত্রের মূল কপি, এক সেট সত্যায়িত ফটোকপি এবং ২ কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি সাথে আনতে হবে।
বিশেষ দ্রষ্টব্য: মৌখিক পরীক্ষার জন্য প্রার্থীদের আলাদা কোনো ইন্টারভিউ কার্ড বা প্রবেশপত্র ইস্যু করা হবে না। বিজ্ঞপ্তিতে উল্লেখিত সময় ও স্থানে প্রার্থীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ