বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তর (DYD) কর্তৃক বাস্তবায়নাধীন EARN (Economic Acceleration and Resilience for NEET job Circular 2026) প্রকল্পের জন্য 'দি আর্থ সোসাইটি' (The Earth Society) এনজিও সার্ভিস প্রোভাইডার হিসেবে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। দেশের বিভিন্ন অঞ্চলে মোট ১০টি ক্যাটাগরিতে জনবল নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২০ জুলাই ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে পারবেন।
নিচে পদভিত্তিক শূন্যপদের সংখ্যা এবং প্রয়োজনীয় যোগ্যতার বিস্তারিত বিবরণ দেওয়া হলো:
| পদবী | সংখ্যা | যোগ্যতা ও অভিজ্ঞতা |
| ক্লাস্টার কো-অর্ডিনেটর | ৪ জন | ব্যাচেলর ডিগ্রি। সংশ্লিষ্ট কাজে প্রায় ৩ বছরের অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে। টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড ট্রেনিং প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে। |
| অ্যাডমিন অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার | ৪ জন | ব্যাচেলর ডিগ্রি। অ্যাডমিন ও অ্যাকাউন্টস কাজে প্রায় ২ বছরের অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। |
| উপজেলা ম্যানেজার | ২১ জন | যেকোনো বিষয়ে ব্যাচেলর ডিগ্রি গ্রহণযোগ্য। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে। |
| উপজেলা জব প্লেসমেন্ট অফিসার | ২১ জন | যেকোনো বিষয়ে ব্যাচেলর ডিগ্রি গ্রহণযোগ্য। জব প্লেসমেন্ট বা একই ধরনের কাজে প্রায় ৩ বছরের অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে। |
| উপজেলা এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট অফিসার | ২১ জন | যেকোনো বিষয়ে ব্যাচেলর ডিগ্রি গ্রহণযোগ্য। এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট বা একই ধরনের কাজে প্রায় ৩ বছরের অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে। |
| ট্রেইনার, টেকনিক্যাল এন্ড ভোকেশনাল এডুকেশন এন্ড ট্রেনিং | ৪৩ জন | টিভিইটি (TVET) ট্রেইনার হিসেবে প্রায় ২ বছরের অভিজ্ঞতা অগ্রাধিকার পাবে। |
| ট্রেইনার, সোশিও-ইমোশনাল অ্যান্ড বিহেভিয়োরাল ট্রেনিং | ২১ জন | ব্যাচেলর ডিগ্রি। এসইবি (SEB) ট্রেইনার হিসেবে প্রায় ১ বছরের অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে। |
| ট্রেইনার, এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ট্রেনিং | ২১ জন | ব্যাচেলর ডিগ্রি। ইডিটি (EDT) ট্রেইনার হিসেবে প্রায় ১ বছরের অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। |
| সেন্টার ইনচার্জ | ২১ জন | ব্যাচেলর ডিগ্রি। সেন্টার ইনচার্জ বা একই ধরনের কাজে প্রায় ২ বছরের অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে। |
| কমিউনিটি মোবিলাইজার - ইউনিয়ন পর্যায় | ৪৩ জন | ব্যাচেলর ডিগ্রি থাকলে অগ্রাধিকার দেওয়া হবে। ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি মোবিলাইজার বা একই ধরনের কাজে প্রায় ১ বছরের অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হবে। |
বিশেষ দ্রষ্টব্য: অঞ্চলভিত্তিক সকল পদবীর সংখ্যা, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণের ট্রেইনার পদে ১৩টি বিষয় এবং আবেদনের বিস্তারিত জানতে www.theearthbd.org ওয়েবসাইট ভিজিট করুন।
আগ্রহী প্রার্থীরা অনলাইন অথবা অফলাইন- উভয় মাধ্যমেই আবেদন করতে পারবেন।
১. অনলাইনে আবেদন: আপনার আপডেট করা সিভি (CV) ইমেইল করুন hr@theearthbd.org ঠিকানায় অথবা theearthbd.org পোর্টালে সরাসরি সিভি সাবমিট করুন।
২. অফলাইনে/ডাকযোগে আবেদন: ডাকযোগে বা সরাসরি সিভি পাঠাতে পারেন এই ঠিকানায়: দি আর্থ প্রধান কার্যালয়, লেভেল ৩, হাউজ: ১৪৭, রোড: ০১, ঢাকা।
সূত্রঃ প্রথম আলো-১১-০৭-২০২৬ তারিখ
বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ