ইউনাইটেড ট্রাস্ট (United Trust) এনজিওতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

ইউনাইটেড গ্রুপের (www.united.com.bd) সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান ইউনাইটেড ট্রাস্ট (unitedtrust.org.bd)। দারিদ্র বিমোচন প্রোগ্রাম (ডিবিপি) ইউনাইটেড ট্রাস্টের একটি শাখা প্রতিষ্ঠান যা দীর্ঘ ১৫ বছর যাবৎ জামালপুর, কিশোরগঞ্জ ও গাইবান্ধা জেলার দরিদ্র জনগোষ্ঠীর মাঝে সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রম পরিচালনা করে আসছে। সংস্থার চলমান মাইক্রোফাইন্যান্স কর্মসূচীতে নিম্নবর্ণিত পদে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

পদের বিবরণ:

১. পদের নাম: প্রধান হিসাবরক্ষক

  • পদ সংখ্যা: ০১টি
  • বয়স: ৩০-৪০ বছর
  • শিক্ষাগত যোগ্যতা: হিসাববিজ্ঞানে স্নাতক/স্নাতকোত্তর
  • অভিজ্ঞতা: ৩-৬ বছর
  • স্থায়ীকরণ: ০৬ মাস পর
  • বেতন: ২৫-৩০ হাজার টাকা

২. পদের নাম: শাখা ব্যবস্থাপক

  • পদ সংখ্যা: ০৬টি
  • বয়স: ৩০-৪০ বছর
  • শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর
  • অভিজ্ঞতা: ৩-৬ বছর
  • স্থায়ীকরণ: ০৬ মাস পর
  • বেতন: ২০-২৫ হাজার টাকা

শর্তাবলী ও অন্যান্য সুযোগ-সুবিধা:

  • উভয় পদে অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়স শিথিলযোগ্য। স্থায়ীকরণের পর সংস্থার বিদ্যমান সকল সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।
  • বেতন ছাড়াও সংস্থার চাকুরী বিধি অনুযায়ী উৎসব ভাতা, লাঞ্চ ভাতা, ইনক্রিমেন্ট, মোটর সাইকেল জ্বালানী ও রক্ষণাবেক্ষণ খরচ, মোবাইল বিল, পিএফ ও স্টাফ লোন ইত্যাদি প্রদানের সুবিধা রয়েছে।
  • আগ্রহী প্রার্থীদের আগামী ১০/০৮/২৬ ইং তারিখের মধ্যে ১ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি, পূর্ণাঙ্গ সিভি এবং শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব ও অভিজ্ঞতার সনদের ফটোকপিসহ হেড অফ ডিবিপি বরাবর নিম্নলিখিত ঠিকানায় ডাক যোগে/ই-মেইলে আবেদনপত্র প্রেরণ করতে হবে।

যোগাযোগের ঠিকানা: দারিদ্র বিমোচন প্রোগ্রাম (ডিবিপি), ইউনাইটেড ট্রাস্ট, মালঞ্চ, মেলান্দহ, জামালপুর।

ই-মেইল: hafiz.ashad@united.com.bd

বিস্তারিত দেখুন নিচেঃ

ইউনাইটেড ট্রাস্ট (United Trust) এনজিওতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন