ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের আওতাধীন জোনাল ও উপজেলা সেটেলমেন্ট অফিসের রাজস্ব বাজেটের আওতায় রেকর্ড কিপার পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে। লিখিত ও ব্যবহারিক পরীক্ষার পর মোট ২৯১ জন প্রার্থীকে সাময়িকভাবে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়েছে।

গুরুত্বপূর্ণ তথ্য ও পরবর্তী করণীয়:

  • পদের নাম: রেকর্ড কিপার (গ্রেড-১৬)
  • নির্বাচিত মোট প্রার্থী: ২৯১ জন
  • কাগজপত্র জমা দেওয়ার শেষ তারিখ: ৩০ জুলাই ২০২৬
  • জমা দেওয়ার স্থান: পরিচালক (প্রশাসন), ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, ভূমি ভবন, তেজগাঁও, ঢাকা।

প্রয়োজনীয় কাগজপত্র:
নির্বাচিত প্রার্থীদের আগামী ৩০ জুলাই ২০২৬ তারিখের মধ্যে নিম্নলিখিত কাগজপত্রাদি উল্লিখিত ঠিকানায় দাখিল করতে হবে:
১. অনলাইন আবেদনের রঙিন কপিসহ সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি (০৪ সেট)।
২. সদ্য তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি (০৪ কপি)।
৩. অধিদপ্তরের ওয়েবসাইট থেকে ডাউনলোডকৃত পুলিশ ভেরিফিকেশন ফরম স্বহস্তে পূরণকৃত (০৪ সেট)।

নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে ব্যর্থ হলে প্রার্থীর নির্বাচন বাতিল বলে গণ্য হতে পারে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের চাকরির চূড়ান্ত ফলাফল প্রকাশ

ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের চাকরির চূড়ান্ত ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন