মাইলস্ এগ্রো ফিড মিলস্ (Miles Agro Feed Mills) সম্প্রতি তাদের মার্কেটিং বিভাগে জনবল নিয়োগের জন্য (iles Agro Feed Mills Job Circular 2026) একটি আকর্ষণীয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নাটোরের গুরুদাসপুরে অবস্থিত স্বনামধন্য এই ফিড মিল কোম্পানিতে ডিজিএম, এজিএম এবং মার্কেটিং অফিসার পদে দক্ষ ও অভিজ্ঞ প্রার্থীদের খুঁজছে। ফিড মার্কেটিংয়ে যাদের অভিজ্ঞতা রয়েছে, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ। নিচে মাইলস্ এগ্রো ফিড মিলস্ জব সার্কুলার ২০২৬-এর বিস্তারিত তথ্য আলোচনা করা হলো।

এক নজরে মাইলস্ এগ্রো ফিড মিলস্ নিয়োগ বিজ্ঞপ্তি:

  • কোম্পানির নাম: মাইলস্ এগ্রো ফিড মিলস্
  • কর্মস্থল: ধারাবারিষা, গুরুদাসপুর, নাটোর
  • পদের সংখ্যা: ৩টি ক্যাটাগরি
  • আবেদনের মাধ্যম: অনলাইন
  • আবেদন শুরুর তারিখ: ১০ জুলাই ২০২৬
  • আবেদনের শেষ তারিখ: ১০ আগস্ট ২০২৬
  • অফিসিয়াল ওয়েবসাইট: www.milesfeedbd.com

পদের নাম, বেতন ও অন্যান্য বিস্তারিত তথ্য:

১. পদের নাম: ডিজিএম (মার্কেটিং)

  • বেতন ভাতা: ৬৫,০০০ টাকা হতে ৮৫,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)।
  • আনুষঙ্গিক সুবিধা: গাড়ি ও কমিশনসহ অন্যান্য সুবিধাদি।
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম বিএ (অনার্স/পাস) অথবা সমমানের ডিগ্রি।
  • অভিজ্ঞতা: ফিড মার্কেটিংয়ে কমপক্ষে ৭ (সাত) বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।
  • বয়সসীমা: সর্বনিম্ন ৩৫ বছর এবং সর্বোচ্চ ৫০ বছর।

২. পদের নাম: এজিএম (মার্কেটিং)

  • বেতন ভাতা: ৬০,০০০ টাকা হতে ৮০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)।
  • আনুষঙ্গিক সুবিধা: কমিশনসহ অন্যান্য সুবিধাদি।
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম বিএ (অনার্স/পাস) অথবা সমমানের ডিগ্রি।
  • অভিজ্ঞতা: ফিড মার্কেটিংয়ে কমপক্ষে ৫ (পাঁচ) বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং মোটর বাইক চালনায় পারদর্শী হতে হবে।
  • বয়সসীমা: সর্বনিম্ন ৩০ বছর এবং সর্বোচ্চ ৪৫ বছর।

৩. পদের নাম: মার্কেটিং অফিসার

  • বেতন ভাতা: ৪০,০০০ টাকা হতে ৬০,০০০ টাকা (আলোচনা সাপেক্ষে)।
  • আনুষঙ্গিক সুবিধা: কমিশনসহ অন্যান্য সুবিধাদি।
  • শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম বিএ (অনার্স/পাস) অথবা সমমানের ডিগ্রি।
  • অভিজ্ঞতা: ফিড মার্কেটিংয়ে কমপক্ষে ৩ (তিন) বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে এবং মোটর বাইক চালনায় পারদর্শী হতে হবে।
  • বয়সসীমা: সর্বনিম্ন ২৫ বছর এবং সর্বোচ্চ ৩৫ বছর।

আবেদন করার পদ্ধতি ও শর্তাবলি:

১. অনলাইন আবেদন: আগ্রহী প্রার্থীদের আগামী ১০/০৭/২০২৬ তারিখ হতে ১০/০৮/২০২৬ তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। ২. আবেদনের লিংক: আবেদনের জন্য কোম্পানির অফিশিয়াল ওয়েবসাইট www.milesfeedbd.com ভিজিট করুন অথবা সরাসরি এই গুগল ফর্ম লিংকে প্রবেশ করে আবেদন করুন: https://forms.gle/VBY4zRNBZjH1SHAv9৩. সাক্ষাৎকার: বাছাইকৃত প্রার্থীদের ই-মেইল এবং মোবাইল নম্বরে ফোন করে সাক্ষাৎকারের তারিখ ও সময় জানিয়ে দেওয়া হবে। ৪. টিএ/ডিএ (TA/DA): সাক্ষাৎকারের জন্য কোনো প্রকার টিএ/ডিএ (যাতায়াত বা দৈনিক ভাতা) প্রদান করা হবে না।

যোগাযোগের ঠিকানা:মাইলস্ এগ্রো ফিড মিলস্ ধারাবারিষা, গুরুদাসপুর, নাটোর। ই-মেইল: milestogonatore@gmail.com মোবাইল: ০১৩২২-৯৩০৪০০-০৩

সূত্রঃ প্রথম আলো-০৯-০৭-২০২৬ তারিখ


বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ 

মাইলস্ এগ্রো ফিড মিলস্ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন