বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এর প্রশাসন শাখা কর্তৃক নির্দিষ্ট পদের জন্য চূড়ান্ত নিয়োগপত্র প্রকাশ করা হয়েছে। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সাময়িকভাবে এই নিয়োগ প্রদান করা হয়েছে।

পদের নাম: প্রটোকল-কাম-পাবলিক রিলেসন্স অফিসার
বেতন স্কেল: ২৬,০০০-৫৩,০৬০ টাকা (৯ম গ্রেড)

যোগদানের তথ্য ও শর্তাবলি:
নির্বাচিত প্রার্থীকে আগামী ০৯ জুলাই ২০২৬ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক বরাবর যোগদানপত্র দাখিল করতে হবে। নির্ধারিত তারিখে যোগদান না করলে নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে।

প্রয়োজনীয় নথিপত্র:
১. স্বাস্থ্য অধিদপ্তরের ডোপ টেস্টসহ নির্ধারিত মেডিকেল রিপোর্ট।
২. বয়স নির্ধারণের সনদ, চারিত্রিক সনদ এবং জাতীয়তার সনদপত্র।
৩. ৩০০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে যৌতুক প্রদান বা গ্রহণ করবেন না মর্মে অঙ্গীকারনামা।
৪. সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট ছকে সম্পদ বিবরণী।

চাকরিতে যোগদানের পর থেকে ০২ (দুই) বছর শিক্ষানবিশকাল হিসেবে গণ্য হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নতুন নিয়োগপত্র প্রকাশ

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নতুন নিয়োগপত্র প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন