ব্যাংকার্স সিলেকশন কমিটি (বিএসসি) এর সদস্যভুক্ত সোনালী, জনতা, অগ্রণী ও প্রবাসী কল্যাণ ব্যাংক সহ মোট ০৪টি ব্যাংকে অফিসার (জেনারেল) (১০ম গ্রেড) পদের ৩৩২টি শূন্য পদে নিয়োগের লক্ষ্যে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে।
লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১,৩৬৯ জন প্রার্থীর মৌখিক পরীক্ষা ১৩ জুলাই, ২০২৬ তারিখ থেকে শুরু হয়ে বিভিন্ন ধাপে অনুষ্ঠিত হবে। পরীক্ষার স্থান বাংলাদেশ ব্যাংক, প্রধান কার্যালয় (প্রধান ভবনের ৪র্থ তলা), মতিঝিল, ঢাকায়।
মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের অবশ্যই তাদের নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাদি এবং অনলাইন আবেদনে উল্লিখিত তথ্যাদির সমর্থনে সকল প্রয়োজনীয় দলিলাদির (যেমন - শিক্ষাগত যোগ্যতার সনদ, বয়সের প্রমাণপত্র, জাতীয়তা সনদ, মুক্তিযোদ্ধা/ক্ষুদ্র নৃ-গোষ্ঠী/প্রতিবন্ধী সনদ ইত্যাদি) মূলকপি প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে। এছাড়াও, সদ্য তোলা ০৩ কপি পাসপোর্ট সাইজের রঙ্গিন ছবি সাথে আনতে হবে।
প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে উপস্থিত হতে হবে এবং মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ