পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের আওতাধীন বান্দরবান পার্বত্য জেলা পরিষদ তাদের পরিচালিত প্রকল্পের জন্য জনবল নিয়োগের পুনঃ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে ডাকযোগে বা সরাসরি আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা:
১. মনিটরিং অ্যান্ড রিপোর্টিং অফিসার - ০১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান, অর্থনীতি, সমাজবিজ্ঞান অথবা উন্নয়ন অধ্যয়ন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি। সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বেতন: মাসিক ৪৭,০০০ টাকা এবং নিয়মানুযায়ী অন্যান্য ভাতা।
বয়স সীমা: ১৮/০৬/২০২৬ তারিখের মধ্যে প্রার্থীর বয়স নির্ধারিত হতে হবে।
আবেদন প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (CV) এবং প্রয়োজনীয় সকল শিক্ষাগত ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত কপি, ৩ কপি ছবি, নাগরিকত্ব ও চারিত্রিক সনদপত্রসহ আবেদনপত্র সরাসরি অথবা ডাকযোগে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ কার্যালয়ে জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৪ জুলাই ২০২৬ (অফিস চলাকালীন)।
বিশেষ দ্রষ্টব্য: যে সকল প্রার্থী ইতিপূর্বে আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ