বাংলাদেশ টেলিযোগাযোগ রেগুলেটরি কমিশন (বিটিআরসি) এর ৯ম ও ১০ম গ্রেডের বিভিন্ন শূন্য পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত ও মৌখিক পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।
পরীক্ষা সংক্রান্ত তথ্য:
বিটিআরসি-র এই নিয়োগের লিখিত পরীক্ষা ১৯-১২-২০২৫ তারিখে এবং মৌখিক পরীক্ষা ১৪, ১৫, ১৬ ও ১৮ জুন ২০২৬ তারিখে অনুষ্ঠিত হয়েছিল। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সাময়িকভাবে প্রার্থীদের নির্বাচিত করা হয়েছে।
যেসব পদের ফলাফল প্রকাশ হয়েছে:
১. সহকারী পরিচালক (এনফোর্সমেন্ট)
২. উপ-সহকারী পরিচালক (অর্থ, হিসাব ও রাজস্ব)
৩. উপ-সহকারী পরিচালক (লিগ্যাল)
৪. উপ-সহকারী পরিচালক (লাইসেন্স)
পরবর্তী প্রক্রিয়া:
নির্বাচিত প্রার্থীদের সকল সনদ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই এবং স্বাস্থ্য পরীক্ষার পর চূড়ান্তভাবে নিয়োগ প্রদান করা হবে। নিয়োগের পূর্বে কোনো তথ্যে ভুল বা জালিয়াতি ধরা পড়লে প্রার্থীর নির্বাচন বাতিল বলে গণ্য হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ