বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরে ৪টি ক্যাটাগরির পদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। লিখিত ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে যোগ্য প্রার্থীদের সাময়িকভাবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।

পদের নাম ও সুপারিশকৃত প্রার্থীর সংখ্যা:
১. সহকারী পরিচালক (টেলিভিশন অনুষ্ঠান প্রশিক্ষণ): ০১ জন
২. উপ-সহকারী প্রকৌশলী: ০৫ জন
৩. চলচ্চিত্র পরিদর্শক: ০৩ জন
৪. উর্ধতন হিসাব রক্ষক: ০২ জন

গুরুত্বপূর্ণ তথ্য:
নির্বাচিত প্রার্থীদের আবেদনপত্রের সাথে জমা দেওয়া সকল সনদ ও কাগজপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক যাচাইয়ের পর চূড়ান্ত নিয়োগ প্রদান করা হবে। এছাড়া স্বাস্থ্য পরীক্ষায় যোগ্য ঘোষণা এবং যথাযথ এজেন্সি কর্তৃক জীবন-বৃত্তান্ত যাচাইয়ের পর মন্ত্রণালয় থেকে নিয়োগপত্র প্রদান করা হবে। যদি কোনো প্রার্থীর তথ্যে কোনো ভুল বা জালিয়াতি ধরা পড়ে, তবে তার মনোনয়ন বাতিল করা হবে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন