জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতালের একটি পদের বাছাই (MCQ) পরীক্ষার কেন্দ্র, সময়সূচি এবং আসন বিন্যাস প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)।
পরীক্ষার গুরুত্বপূর্ণ তথ্য:
পদের নাম: সহকারী রেজিস্ট্রার (৯ম গ্রেড)
পরীক্ষার তারিখ: ১৩ জুলাই ২০২৬
পরীক্ষার সময় ও স্থান: প্রার্থীদের দুপুর ২:৩০ মিনিটের মধ্যে নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে হবে। পরীক্ষা ঢাকার শেরেবাংলা নগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং বিপিএসসি কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
পরীক্ষার নিয়মাবলি ও মানবণ্টন:
১. পরীক্ষা মোট ১০০ নম্বরের হবে (বাংলা-২০, ইংরেজি-২০, সাধারণ জ্ঞান-২০ এবং টেকনিক্যাল বিষয়-৪০)।
২. পরীক্ষার মোট সময় ১ ঘণ্টা।
৩. প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নম্বর কাটা হবে।
৪. পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন, ঘড়ি, ক্যালকুলেটর বা কোনো ইলেকট্রনিক ডিভাইস আনা সম্পূর্ণ নিষিদ্ধ।
প্রবেশপত্র সংক্রান্ত:
পরীক্ষার্থীরা বিপিএসসির ওয়েবসাইট (www.bpsc.gov.bd) অথবা টেলিটকের ওয়েবসাইট থেকে তাদের প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ