বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর (আইন ও বিচার বিভাগ) বিভিন্ন শূন্য পদে অস্থায়ী ও চুক্তিভিত্তিতে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে।
পদের নাম ও সংখ্যা:
১. লিগ্যাল এইড কাউন্সেলর (কলসেন্টার, ঢাকা) - ০১টি
২. লিগ্যাল এইড কাউন্সেলর (শ্রম আদালত, ঢাকা ও চট্টগ্রাম) - ০২টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে আইন বিষয়ে ন্যূনতম স্নাতক (এলএল.বি.) ডিগ্রিধারী হতে হবে। লিগ্যাল এইড কাউন্সেলর (শ্রম আদালত) পদের জন্য বার কাউন্সিলের সনদসহ কমপক্ষে ৫ বছরের আইনজীবী হিসেবে অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। উভয় পদের জন্য কম্পিউটার পরিচালনা ও যোগাযোগে দক্ষতা থাকা আবশ্যক।
আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের ওয়েবসাইট (www.nlaso.gov.bd) হতে নির্ধারিত আবেদন ফরম সংগ্রহ করতে হবে। ফরমটি যথাযথভাবে পূরণ করে শিক্ষাগত যোগ্যতার সনদ, এনআইডি ও অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্রসহ বিজ্ঞপ্তিতে উল্লিখিত ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।
আবেদনের শেষ তারিখ: ১৫ জুলাই ২০২৬ খ্রিষ্টাব্দ (অফিস চলাকালীন সময় পর্যন্ত)।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ