সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের আওতাধীন ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের জন্য সহকারী প্রোগ্রামার পদে নিয়োগের চূড়ান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।
পদের নাম ও সংখ্যা: সহকারী প্রোগ্রামার - ০১টি।
বেতন স্কেল: ২২,০০০-৫৩,০৬০/- (৯ম গ্রেড)।
যোগদানের তারিখ ও সময়: নির্বাচিত প্রার্থীকে আগামী ০২ আগস্ট ২০২৬ তারিখ রবিবার পূর্বাহ্ণে ক্যান্টনমেন্ট এক্সিকিউটিভ অফিসার, ঢাকা সেনানিবাস-এর নিকট যোগদান করতে হবে।
প্রয়োজনীয় কাগজপত্র ও শর্তাবলী:
১. যোগদানের সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, নাগরিকত্ব সনদ, জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের মূল কপি প্রদর্শন করতে হবে।
২. সিভিল সার্জনের নিকট হতে প্রাপ্ত স্বাস্থ্য সনদ দাখিল করতে হবে।
৩. ৩০০ টাকা মূল্যের নন-জুডিশিয়াল স্ট্যাম্পে যৌতুক না দেওয়া ও না নেওয়ার অঙ্গীকারনামা (বন্ড) সম্পাদন করতে হবে।
৪. পুলিশ তদন্ত প্রতিবেদনের জন্য নির্ধারিত ফরম পূরণ করে যোগদানের ১৫ দিনের মধ্যে জমা দিতে হবে।
অন্যান্য তথ্য: নির্বাচিত প্রার্থীকে ০২ বছর শিক্ষানবিশ হিসেবে কাজ করতে হবে। নির্ধারিত তারিখে যোগদানে ব্যর্থ হলে নিয়োগপত্রটি বাতিল বলে গণ্য হবে।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ