বাংলাদেশের অর্থনৈতিক রূপান্তরের জন্য দক্ষতা বৃদ্ধি এবং শক্তিশালীকরণ (ASSET Job circular 2026) প্রকল্প, যা বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় পরিচালিত হচ্ছে, তার অধীনে "তোমাদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ইনস্টিটিউট (টিজেএসডিটিআই)"-এ একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
অত্র প্রতিষ্ঠানে EBT কোর্সে সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে অতিথি প্রশিক্ষক, ল্যাব সহকারী, অফিস সহকারী, কম্পিউটার অপারেটরসহ মোট ২০টি ভিন্ন ভিন্ন পদে বাংলাদেশী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। নিচে পদের নাম, শিক্ষাগত যোগ্যতা ও আবেদনের বিস্তারিত নিয়মাবলী তুলে ধরা হলো।
| বিবরণ | তথ্য |
| প্রতিষ্ঠানের নাম | তোমাদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ ইনস্টিটিউট (টিজেএসডিটিআই) |
| প্রকল্পের নাম | ASSET Project (বিশ্বব্যাংকের অর্থায়নে) |
| চাকরির ধরন | বেসরকারি চাকরি (সম্পূর্ণ অস্থায়ী) |
| মোট পদ সংখ্যা | ২০টি ক্যাটাগরি |
| বেতন | আলোচনা সাপেক্ষে |
| কর্মস্থল | গাবতলী, বগুড়া |
| আবেদনের শেষ তারিখ | ১৬ জুলাই ২০২৬ |
নিচে ছক আকারে প্রতিটি পদের বিস্তারিত তথ্য দেওয়া হলো:
| ক্রম | পদের নাম | পদ সংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা |
| ০১-০৫ | অতিথি প্রশিক্ষক (টেইলারিং, ব্লক বাটিক, কম্পিউটার অপারেশন, রেফ্রিজারেশন এন্ড এসি, সোলার ইলেকট্রিক্যাল) | ১০ (প্রতিটিতে ২টি) | সংশ্লিষ্ট ট্রেডে ডিপ্লোমা/উচ্চতর ডিগ্রি। NTVQF/BNFQ লেভেল-4 অথবা NSDA লেভেল-2 থাকতে হবে। ২ বছরের অভিজ্ঞতা এবং Pedagogy Level-4 অগ্রাধিকার। |
| ০৬ | অতিথি প্রশিক্ষক (জাপানি ভাষা) | ০২ | এইচএসসি বা সমমান। জাপানি ভাষার উপর দক্ষতা ও সনদপত্র বাধ্যতামূলক। |
| ০৭ | অফিস সহকারী | ০১ | এইচএসসি বা সমমান পাশ। |
| ০৮ | কম্পিউটার অপারেটর | ০১ | এইচএসসি বা সমমান। MS Word, Excel, Data Entry-তে অভিজ্ঞতা এবং বাংলা ও ইংরেজিতে টাইপিং দক্ষতা থাকতে হবে। |
| ০৯ | রিসিপশনিস্ট (মহিলা) | ০১ | এইচএসসি বা সমমান। কম্পিউটার চালনায় দক্ষতা ও যোগাযোগে পারদর্শী হতে হবে। |
| ১০ | হিসাব রক্ষক | ০১ | হিসাব বিজ্ঞান/ফাইন্যান্স/ব্যবসায় শিক্ষায় স্নাতক। কম্পিউটার এবং হিসাব রক্ষণ সফটওয়্যারে পারদর্শী হতে হবে। |
| ১১-১৬ | ল্যাব সহকারী (টেইলারিং, কম্পিউটার, এসি, ব্লক বাটিক, সোলার ইলেকট্রিক্যাল, জাপানি ভাষা) | ০৬ (প্রতিটিতে ১টি) | ন্যূনতম এসএসসি (ভোক) বা সমমান পাশ। সংশ্লিষ্ট বিষয়ে NSDA লেভেল-২ সনদধারীদের অগ্রাধিকার। |
| ১৭-১৮ | অফিস সহায়ক, পরিচ্ছন্ন কর্মী (পুরুষ ও মহিলা) | ০২ | অষ্টম শ্রেণী বা এসএসসি বা সমমান পাশ। |
| ১৯ | নাইট গার্ড | ০২ | অষ্টম শ্রেণী পাশ। |
| ২০ | পরিচ্ছন্ন কর্মী | ০১ | অষ্টম শ্রেণী পাশ। |
১. আগ্রহী প্রার্থীদেরকে নির্বাহী পরিচালক বরাবর স্বহস্তে লিখিত আবেদনপত্র/সিভি জমা দিতে হবে (আবেদনপত্রে অবশ্যই মোবাইল নম্বর উল্লেখ করতে হবে)।
২. আবেদনপত্রের সাথে যা যা সংযুক্ত করতে হবে:
সূত্রঃ দৈনিক করতোয়া-০৫-০৭-২০২৬ তারিখ
বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ