বাংলাদেশের অন্যতম দ্রুত বর্ধনশীল ফার্মাসিউটিক্যাল কোম্পানি ডিবিএল ফার্মাসিউটিক্যালস লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (DBL Pharmaceuticals Ltd.) তাদের মার্কেট প্রেজেন্স এবং সেলস অপারেশন বৃদ্ধির লক্ষ্যে ‘টেরিটরি অফিসার/সিনিয়র টেরিটরি অফিসার’ পদে (DBL Pharma Job Circular 2026) সরাসরি সাক্ষাৎকারের (Walk-In Interview) মাধ্যমে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের নির্দিষ্ট স্থানে জীবনবৃত্তান্তসহ (Resume) উপস্থিত থাকার জন্য আহ্বান করা হচ্ছে।
পদের নাম: টেরিটরি অফিসার/ সিনিয়র টেরিটরি অফিসার (Territory Officer/ Sr. Territory Officer)
পদের ধরন: ফুল-টাইমকর্মস্থল: বাংলাদেশের যেকোনো স্থানে
মূল দায়িত্বসমূহ (Key Responsibilities):
- প্রেসক্রিপশন জেনারেট করার জন্য চিকিৎসকদের (Doctors) কাছে ফার্মাসিউটিক্যাল প্রোডাক্ট প্রমোট করা।
- বিক্রয়ের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য ফার্মেসি/কেমিস্ট শপ পরিদর্শন করে অর্ডার সংগ্রহ করা।
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী (Required Qualifications):
- যেকোনো বিষয়ে স্নাতক পাস (তবে এসএসসি- SSC পর্যন্ত বিজ্ঞান বিভাগ থাকতে হবে)।
- বয়সসীমা: টেরিটরি অফিসার পদের জন্য অনূর্ধ্ব ৩২ বছর এবং সিনিয়র টেরিটরি অফিসার পদের জন্য অনূর্ধ্ব ৩৬ বছর।
- বাংলাদেশের যেকোনো স্থানে কাজ করার আগ্রহ থাকতে হবে।
- বাংলা এবং ইংরেজি উভয় ভাষায় চমৎকার যোগাযোগের দক্ষতা থাকতে হবে।
বেতন ও সুযোগ-সুবিধা (Compensation & Benefits):
- নতুন প্রার্থীদের জন্য (Fresh Candidates) আকর্ষণীয় বেতন প্যাকেজ ২৫,০০০ টাকা থেকে শুরু।
- প্রতিযোগিতামূলক টিএ এবং ডিএ (TA & DA)
- প্রভিডেন্ট ফান্ড (Provident fund)
- ত্রৈমাসিক ইনসেনটিভ (Quarterly incentive)
- উৎসব ভাতা (Festival bonus)
- মোবাইল বিল অ্যালাউন্স
- স্মার্টফোন এবং মোটরসাইকেল
- গ্রুপ ইন্স্যুরেন্স
- ট্রেনিং অ্যালাউন্স
সরাসরি সাক্ষাৎকারের সময়সূচি (Walk-In Interview Schedule)
যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের (নতুন ও অভিজ্ঞ) একটি আপডেট রেজ্যুমে (Resume) সহ নিচে দেওয়া তাদের সুবিধাজনক যেকোনো কেন্দ্রে উপস্থিত হতে অনুরোধ করা হচ্ছে।
- তারিখ ও সময়:
- ১০ জুলাই (শুক্রবার): সকাল ৯:০০ টা থেকে দুপুর ১২:৩০ মিনিট পর্যন্ত।
- ১১ জুলাই (শনিবার): সকাল ৯:০০ টা থেকে বিকাল ৪:০০ টা পর্যন্ত।
কর্পোরেট অফিস:DBL Pharmaceuticals LimitedHouse# 10/A, (3rd Floor) Road# 04, Gulshan-1, Dhaka 1212, Bangladesh. ওয়েবসাইট: www.dbl-pharma.com
সূত্রঃ প্রথম আলো-০৩-০৭-২০২৬ তারিখ
বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ