জাতীয় পর্যায়ের একটি স্বনামধন্য বেসরকারী উন্নয়নমূলক সংস্থা প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (পিসিডি) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ (PCD NGO Job Circular 2026) সম্প্রতি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংস্থাটি PKSF এবং বিভিন্ন ব্যাংকের সহযোগিতায় পরিচালিত ঋণ কার্যক্রমের গুণগতমান ও নতুন শাখা সম্প্রসারণের লক্ষ্যে ১০টি ভিন্ন পদে মোট ২৬৪ জনকে নিয়োগ দেবে।
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২১ জুলাই ২০২৬ তারিখের মধ্যে ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে আবেদন করতে পারবেন। নারী প্রার্থীদের আবেদনের জন্য বিশেষভাবে উৎসাহিত করা হয়েছে। নিচে পিসিডি এনজিও জব সার্কুলার ২০২৬-এর বিস্তারিত তথ্য দেওয়া হলো।
এক নজরে পিসিডি (PCD) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬
| বিষয় | বিবরণ |
| সংস্থার নাম | প্রোগ্রাম ফর কমিউনিটি ডেভেলপমেন্ট (পিসিডি) |
| চাকরির ধরন | বেসরকারি চাকরি (এনজিও) |
| মোট পদ সংখ্যা | ১০টি ক্যাটাগরিতে মোট ২৬৪ জন |
| শিক্ষাগত যোগ্যতা | এইচএসসি / ডিপ্লোমা / স্নাতক / স্নাতকোত্তর |
| আবেদনের মাধ্যম | ডাকযোগ বা কুরিয়ার (স্ব-হস্তে লিখিত দরখাস্ত) |
| আবেদনের শেষ তারিখ | ২১ জুলাই ২০২৬ |
| অফিসিয়াল ওয়েবসাইট | www.pcdbd.org |
শূন্য পদসমূহের বিস্তারিত বিবরণ
১. পরিচালক (মাইক্রোফাইন্যান্স)
- পদ সংখ্যা: ০১ টি
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর।
- অভিজ্ঞতা: PKSF-এর অর্থায়িত 'A' গ্রেড প্রতিষ্ঠানে মাইক্রোফাইন্যান্স ও প্রকল্প কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে ৫ বছরের অভিজ্ঞতা (কমপক্ষে ৭৫টি শাখা পরিচালনাসহ)। ইংরেজিতে লেখা, কম্পিউটার পরিচালনা ও রিপোর্টিংয়ে দক্ষ হতে হবে।
- বয়স: সর্বোচ্চ ৪৫ বছর।
- বেতন ও ভাতা: আলোচনা সাপেক্ষে।
২. এলাকা ব্যবস্থাপক
- পদ সংখ্যা: ১৫ টি
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর।
- অভিজ্ঞতা: PKSF-এর অর্থায়িত প্রতিষ্ঠানে সংশ্লিষ্ট পদে ৫ বছরের অভিজ্ঞতা এবং ৫-৬ টি শাখা পরিচালনার দক্ষতা।
- বয়স: সর্বোচ্চ ৪২ বছর।
- বেতন: শিক্ষানবিশকালে ৪৫,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর সর্বোচ্চ ৪৭,৫৫০ টাকা।
৩. এইচআর এন্ড এডমিন অফিসার
- পদ সংখ্যা: ০২ টি
- শিক্ষাগত যোগ্যতা: এমবিএ (মানবসম্পদ)।
- অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদে ২-৩ বছরের অভিজ্ঞতা। অফিস প্রোগ্রাম এবং বাংলা ও ইংরেজি ড্রাফটিংয়ে সাবলীল হতে হবে।
- বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।
- বেতন: শিক্ষানবিশকালে ৪০,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর সর্বোচ্চ ৪৩,৮৫০ টাকা।
৪. শাখা ব্যবস্থাপক
- পদ সংখ্যা: ৩০ টি
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর।
- অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদে ৩-৫ বছরের অভিজ্ঞতা। মাইক্রোফিন ৩৬০ সফটওয়্যার পরিচালনায় পারদর্শী হতে হবে।
- বয়স: সর্বোচ্চ ৪০ বছর।
- বেতন: শিক্ষানবিশকালে ৩৮,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর সর্বোচ্চ ৪২,০০০ টাকা।
৫. অডিট অফিসার
- পদ সংখ্যা: ১২ টি
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর।
- অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদে ৩-৫ বছরের অভিজ্ঞতা এবং নিরীক্ষা প্রতিবেদন প্রস্তুতের দক্ষতা।
- বয়স: সর্বোচ্চ ৪০ বছর।
- বেতন: শিক্ষানবিশকালে ২৮,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর সর্বোচ্চ ৩২,০০০ টাকা।
৬. সিনিয়র ক্রেডিট অফিসার
- পদ সংখ্যা: ৮০ টি
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক বা স্নাতকোত্তর।
- অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদে ৩ বছরের বাস্তব অভিজ্ঞতা এবং ১.৫০-২.০০ কোটি টাকা পোর্টফোলিও পরিচালনার দক্ষতা। মোটরসাইকেল চালানো বাধ্যতামূলক।
- বয়স: সর্বোচ্চ ৩৫ বছর।
- বেতন: শিক্ষানবিশকালে ২৮,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর সর্বোচ্চ ৩৩,০০০ টাকা।
৭. ক্রেডিট অফিসার
- পদ সংখ্যা: ১০০ টি
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক অথবা এইচএসসি (জিপিএ ৪.৫০/৫.০০)।
- অভিজ্ঞতা: কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই।
- বয়স: সর্বোচ্চ ২৬-৩৫ বছর।
- বেতন (স্নাতক): শিক্ষানবিশকালে ২৩,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর ২৮,০০০ টাকা।
- বেতন (এইচএসসি): শিক্ষানবিশকালে ২০,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর ২৫,০০০ টাকা।
৮. হিসাবরক্ষক কাম আইটি সহকারী
- পদ সংখ্যা: ২০ টি
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতকোত্তর (বাণিজ্য বিভাগ)।
- অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদে ৩ বছরের অভিজ্ঞতা এবং মাইক্রোফিন ৩৬০ সফটওয়্যার পরিচালনায় পারদর্শিতা।
- বয়স: সর্বোচ্চ ২৬-৩৫ বছর।
- বেতন: শিক্ষানবিশকালে ২০,০০০ টাকা এবং স্থায়ীকরণের পর সর্বোচ্চ ২৫,০০০ টাকা।
৯. কৃষি ও মৎস্য কর্মকর্তা
- পদ সংখ্যা: ০২ টি
- শিক্ষাগত যোগ্যতা: B.Sc (Agri/Fisheries)।
- অভিজ্ঞতা: স্বনামধন্য প্রতিষ্ঠানে ৩ বছরের অভিজ্ঞতা।
- বয়স: ২৫-৪৫ বছর।
- বেতন: আলোচনা সাপেক্ষে।
১০. সহকারি কৃষি ও মৎস্য কর্মকর্তা
- পদ সংখ্যা: ০২ টি
- শিক্ষাগত যোগ্যতা: Diploma (Agri/Fisheries)।
- অভিজ্ঞতা: স্বনামধন্য প্রতিষ্ঠানে ৩ বছরের অভিজ্ঞতা।
- বয়স: ২৫-৪৫ বছর।
- বেতন: আলোচনা সাপেক্ষে।
আবেদন পদ্ধতি ও শর্তাবলি
১. আগ্রহী প্রার্থীদের আগামী ২১ জুলাই ২০২৬ তারিখের মধ্যে স্ব-হস্তে লিখিত পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (মোবাইল নম্বরসহ) পাঠাতে হবে।
২. আবেদন পাঠানোর ঠিকানা: নির্বাহী পরিচালক, পিসিডি, রাধানগর মজুমদার মোড়, পাবনা-৬৬০০।
৩. খামের ওপর পদের নাম অবশ্যই স্পষ্ট করে লিখতে হবে।
৪. ই-মেইলে কোনো আবেদন গ্রহণযোগ্য নয়।
৫. অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বর্তমান/পূর্বে কর্মরত সংস্থার অভিজ্ঞতার প্রত্যয়নপত্র সংযুক্ত করা বাধ্যতামূলক।
৬. সকল পদের শিক্ষানবিশকাল ৬ মাস।
৭. যোগদানের সময় মূল বেতনের সমপরিমাণ জামানত (মুনাফাসহ ফেরতযোগ্য) প্রদান করতে হবে।
৮. স্থায়ীকরণের পর সংস্থার নিয়ম অনুযায়ী উৎসব ভাতা (৩টি), প্রভিডেন্ট ফান্ড, গ্রাচ্যুইটি, স্টাফ কল্যাণ ফান্ড এবং বাৎসরিক ইনক্রিমেন্ট প্রযোজ্য হবে।
সূত্রঃ প্রথম আলো-০৩-০৭-২০২৬
বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ