বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) নিয়ন্ত্রণাধীন ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (টিআইসিআই), পলাশ, নরসিংদী তাদের শূন্যপদসমূহে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নিচে গুরুত্বপূর্ণ তথ্যগুলো প্রদান করা হলো:
পদের নাম ও সংখ্যা:
বয়সসীমা: সাধারণ প্রার্থীদের জন্য বয়স ১৮ থেকে ৩২ বছর (২৮ এপ্রিল ২০২৬ তারিখের হিসেবে)। তবে সহকারী নিরাপত্তা পরিদর্শক পদের জন্য ৩৩ বছর এবং অবসরপ্রাপ্ত সামরিক/আধা-সামরিক বাহিনীর সদস্যদের ক্ষেত্রে সর্বোচ্চ ৪০ বছর। নিরাপত্তা প্রহরী পদে অভিজ্ঞতাসম্পন্নদের ক্ষেত্রেও বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীদের সাদা কাগজে পূর্ণ জীবনবৃত্তান্ত উল্লেখপূর্বক আবেদন করতে হবে। আবেদনপত্র ডাকযোগে বা সরাসরি 'নির্বাহী পরিচালক, টিআইসিআই, সারকারখানা, পলাশ, নরসিংদী' এই ঠিকানায় পৌঁছাতে হবে। আবেদনের সাথে ৩ কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র এবং নাগরিকত্ব সনদের সত্যায়িত ফটোকপি যুক্ত করতে হবে।
আবেদন ফি: পদের গ্রেড অনুযায়ী আবেদনের সাথে ৫০ টাকা, ১০০ টাকা অথবা ১৫০ টাকার (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার টিআইসিআই-এর অনুকূলে জমা দিতে হবে।
আবেদনের শেষ তারিখ: আবেদনপত্র পৌঁছানোর শেষ সময় ৩০ জুলাই ২০২৬।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ