বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত (Proyash Job Circular 2026) “প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান”, ঢাকা সেনানিবাস-এ জনবল নিয়োগের জন্য একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। আপনি যদি উক্ত পদে চাকরি করতে আগ্রহী হন, তবে নিচে দেওয়া বিস্তারিত তথ্যগুলো মনোযোগ সহকারে পড়ুন।
| বিবরণ | তথ্য |
| প্রতিষ্ঠানের নাম | প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান (বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পরিচালিত) |
| পদের নাম | অকুপেশনাল থেরাপিস্ট (গ্রেড-৯ম) |
| পদ সংখ্যা | প্রয়োজন অনুযায়ী |
| চাকরির ধরন | ফুল টাইম |
| বয়সসীমা | অনূর্ধ্ব ৩২ বছর (অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে শিথিলযোগ্য) |
| বেতন ও ভাতা | প্রতিষ্ঠানের নিয়মানুযায়ী নির্ধারণ করা হবে |
| কর্মস্থল | ঢাকা সেনানিবাস, ঢাকা |
| আবেদনের শেষ তারিখ | ১৫ জুলাই ২০২৬ |
আগ্রহী প্রার্থীদেরকে ১,৫০০.০০ (এক হাজার পাঁচশত) টাকা মূল্যের পে-অর্ডার (অফেরতযোগ্য) করতে হবে। পে-অর্ডারটি "নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ, প্রয়াস, ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬" বরাবর করতে হবে।
ক। পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (অবশ্যই সচল মোবাইল নম্বর উল্লেখ থাকতে হবে)।
খ। সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি।
গ। জাতীয় পরিচয়পত্র (NID) ও চারিত্রিক সনদপত্রের ফটোকপি।
ঘ। সাম্প্রতিক তোলা ০২ (দুই) কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
ঙ। নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে প্রয়াস, ঢাকা সেনানিবাস বরাবর পে-অর্ডার।
১. আবেদনপত্রের খামের উপর পদের নাম স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।
২. উপরোল্লিখিত কাগজপত্র ব্যতীত অসম্পূর্ণ আবেদনপত্র গ্রহণযোগ্য নয়।
৩. লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে।
৪. নিয়োগ পর্ষদ কোনো প্রকার কারণ দর্শানো ব্যতিরেকে যে কোনো আবেদনপত্র অথবা সম্পূর্ণ নিয়োগ বাতিলের অধিকার সংরক্ষণ করে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ
প্রয়াস, ঢাকা সেনানিবাস, ঢাকা-১২০৬।
সূত্রঃ দৈনিক ইত্তেফাক-০৭-০২-২০২৬ তারিখ
বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ