বাংলাদেশ ব্যাংক 'সহকারী পরিচালক (আইসিটি)' পদে জনবল নিয়োগের জন্য নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ৬৯টি শূন্য পদের বিপরীতে আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও সংখ্যা:
সহকারী পরিচালক (আইসিটি) - ৬৯টি
শিক্ষাগত যোগ্যতা:
কম্পিউটার সায়েন্স/সিএসই/আইটি বা সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদী স্নাতক (সম্মান) ডিগ্রি। শিক্ষা জীবনের কোনো পর্যায়ে ৩য় বিভাগ বা শ্রেণি গ্রহণযোগ্য হবে না।
বয়সসীমা:
০১ জুলাই ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ২১ হতে ৩২ বছরের মধ্যে হতে হবে।
আবেদনের প্রক্রিয়া:
আগ্রহী প্রার্থীদের বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট erecruitment.bb.org.bd এর মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে।
আবেদন ফি:
আবেদন ফি বাবদ ২০০ টাকা Bangla QR ব্যবহারের মাধ্যমে মোবাইল ব্যাংকিং বা পেমেন্ট অ্যাপের সাহায্যে পরিশোধ করতে হবে।
আবেদনের শেষ তারিখ:
০৩ আগস্ট ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। ফি প্রদান ও ট্র্যাকিং পেজ সংগ্রহের শেষ তারিখ ০৬ আগস্ট ২০২৬ (রাত ১১:৫৯ টা)।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ