জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ ত্রিশাল, ময়মনসিংহ-এর শূন্য পদসমূহে জনবল নিয়োগের জন্য একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। (JKKNIU Job Circular 2026) বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক প্রদেয় বেতন ও অন্যান্য আর্থিক সুবিধাসহ স্থায়ী পদে নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে।

যারা বিশ্ববিদ্যালয়ে চাকরি করতে আগ্রহী, তাদের জন্য এটি একটি দারুণ সুযোগ। নিচে পদের বিবরণ, আবেদনের নিয়মাবলি এবং অন্যান্য গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিতভাবে তুলে ধরা হলো।

এক নজরে নিয়োগ বিজ্ঞপ্তিটি:

  • প্রতিষ্ঠানের নাম: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
  • চাকরির ধরন: সরকারি/বিশ্ববিদ্যালয় চাকরি
  • প্রকাশের তারিখ: ৩০ জুন ২০২৬
  • মোট শূন্যপদ: ০৯ টি (৭ ক্যাটাগরিতে)
  • আবেদনের শেষ তারিখ: ২৩ জুলাই ২০২৬, বিকাল ০৪:০০ টা
  • অফিসিয়াল ওয়েবসাইট: www.jkkniu.edu.bd

পদের বিবরণ ও শিক্ষাগত যোগ্যতা

নিচে পদের নাম, বেতন স্কেল, পদের সংখ্যা এবং বয়সসীমা উল্লেখ করা হলো:

পদের নাম, বিভাগ ও বেতন স্কেলপদের সংখ্যাবয়সসীমা (সর্বোচ্চ)

১. অধ্যাপক

বেতন স্কেল: ৩য় গ্রেড (৫৬,৫০০-৭৪,৪০০/-)

(দর্শন-১টি, পরিসংখ্যান-১টি, সমাজবিজ্ঞান-১টি)

০৩ টিউল্লেখ নেই

২. পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)

বেতন স্কেল: ৩য় গ্রেড (৫৬,৫০০-৭৪,৪০০/-)

০১ টিঅনুর্ধ্ব ৫০ বছর

৩. পরীক্ষা নিয়ন্ত্রক

পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর

বেতন স্কেল: ৩য় গ্রেড (৫৬,৫০০-৭৪,৪০০/-)

০১ টিঅনুর্ধ্ব ৫০ বছর

৪. পরিচালক (শারীরিক শিক্ষা)

বেতন স্কেল: ৩য় গ্রেড (৫৬,৫০০-৭৪,৪০০/-)

০১ টিঅনুর্ধ্ব ৪৫ বছর

৫. উপ-পরীক্ষা নিয়ন্ত্রক

পরীক্ষা নিয়ন্ত্রক দপ্তর

বেতন স্কেল: ৫ম গ্রেড (৪৩,০০০-৬৯,৮৫০/-)

০১ টিঅনুর্ধ্ব ৪৫ বছর

৬. প্যাথলজি টেকনিশিয়ান

মেডিকেল সেন্টার

বেতন স্কেল: ১৬তম গ্রেড (৯,৩০০-২২,৪৯০/-)

০১ টিঅনুর্ধ্ব ৩২ বছর

৭. ড্রাইভার (হালকা)

পরিবহন পুল

বেতন স্কেল: ১৬তম গ্রেড (৯,৩০০-২২,৪৯০/-)

০১ টিঅনুর্ধ্ব ৩২ বছর

আবেদনের শর্তাবলী ও নিয়মাবলি

আগ্রহী প্রার্থীদের আবেদন করার পূর্বে নিচের নিয়মগুলো ভালোভাবে পড়ে নেওয়ার অনুরোধ করা হলো:

  • আবেদনের শেষ সময়: আবেদনপত্র আগামী ২৩/০৭/২০২৬ ইং তারিখ বিকাল ০৪.০০ ঘটিকার মধ্যে অবশ্যই নির্ধারিত ঠিকানায় পৌঁছাতে হবে।
  • আবেদন পাঠানোর ঠিকানা: রেজিস্ট্রার, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, ত্রিশাল, ময়মনসিংহ-২২২৪।
  • আবেদন ফরম সংগ্রহ: আগ্রহী প্রার্থীদের নির্ধারিত ফরম, নিয়োগপত্রের যোগ্যতা ও অভিজ্ঞতা এবং অন্যান্য শর্তাবলি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.jkkniu.edu.bd থেকে সরাসরি ডাউনলোড করা যাবে।
  • ডাকযোগে ফরম সংগ্রহ: ডাকযোগে আবেদন ফরম সংগ্রহের ক্ষেত্রে ১০/- (দশ) টাকা মূল্যের অব্যবহৃত ডাকটিকেটসহ নিজস্ব পত্র যোগাযোগের ঠিকানা সম্বলিত ফেরত খাম প্রেরণের মাধ্যমে সংগ্রহ করা যাবে।
  • বিশেষ নির্দেশনা: ডাকযোগে আবেদন ফরম প্রেরণের ক্ষেত্রে খামের উপর পদের নাম স্পষ্টাক্ষরে উল্লেখ করতে হবে।

স্মারক নং: জাককানইবি/রেজিঃ/নবিজন/১৬৩২/২২/৫৮৯৩

কর্তৃপক্ষ: রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।

নিয়মিত সরকারি ও বেসরকারি চাকরির আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।


বিস্তারিত দেখুন নিচের বিজ্ঞপ্তিতেঃ

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন