হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি), দিনাজপুর-এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

**১. পদের নামঃ** প্রভাষক (ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, গণিত, পরিসংখ্যান, অর্থনীতি, ফিন্যান্স এন্ড ব্যাংকিং, কৃষি বনায়ন ও পরিবেশ বিভাগ)
**পদসংখ্যাঃ** ০৭ টি
**যোগ্যতাঃ** টেকনিক্যাল বিষয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছর মেয়াদি স্নাতক এবং মাধ্যমিক/উচ্চ মাধ্যমিকে ন্যূনতম ২য় বিভাগ ও অন্য সব স্তরে ১ম বিভাগ/শ্রেণি থাকতে হবে। নন-টেকনিক্যাল বিষয়ের ক্ষেত্রে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর থাকতে হবে এবং স্নাতক/স্নাতকোত্তরের যেকোনো একটিতে ন্যূনতম ২য় শ্রেণি থাকতে হবে (৩ বছর মেয়াদি স্নাতকের ক্ষেত্রে স্নাতকোত্তরে ১ম শ্রেণি বাধ্যতামূলক)। বয়স সর্বোচ্চ ৩২ বছর।
**বেতন স্কেলঃ** গ্রেড-৯ (২২,০০০-৫৩,০৬০/-)

**২. পদের নামঃ** সেকশন অফিসার
**পদসংখ্যাঃ** ০১ টি
**যোগ্যতাঃ** প্রশাসনিক কর্মকর্তা/সমমান পদে (সংশ্লিষ্ট বিষয়ে) অন্যূন ০৩ (তিন) বছর চাকরির অভিজ্ঞতাসহ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন ২য় শ্রেণির স্নাতক ডিগ্রীধারী হতে হবে অথবা স্নাতকোত্তর/ সমমানের (কৃষি বিজ্ঞান/মেডিকেল/ ইঞ্জিনিয়ারিং) ডিগ্রীধারী হতে হবে। বয়স সর্বোচ্চ ৩২ বছর।
**বেতন স্কেলঃ** গ্রেড-৯ (২২,০০০-৫৩,০৬০/-)

**৩. পদের নামঃ** প্রশাসনিক কর্মকর্তা
**পদসংখ্যাঃ** ০১ টি
**যোগ্যতাঃ** সিনিয়র সহকারী/সমমানের পদে (সংশ্লিষ্ট বিষয়ে) অন্যূন ৩ (তিন) বছর চাকরির অভিজ্ঞতাসহ কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যূন দ্বিতীয় শ্রেণির স্নাতক ডিগ্রীর অধিকারী হতে হবে। অথবা স্নাতকোত্তর/সমমানের ডিগ্রীধারী হতে

হবে। বয়স সর্বোচ্চ ৩২ বছর।
**বেতন স্কেলঃ** গ্রেড-১০ (১৬,০০০-৩৮,৬৪০/-)

**৪. পদের নামঃ** জুনিয়র সহকারী
**পদসংখ্যাঃ** ০১ টি
**যোগ্যতাঃ** স্বীকৃত কোন বিশ্ববিদ্যালয় হতে কমপক্ষে স্নাতক ডিগ্রীধারী হতে হবে। বিশ্ববিদ্যালয়/সরকারী/স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে জুনিয়র ক্লার্ক/সমমানের পদে ন্যূনতম ৩ (তিন) বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার অপারেটরে অবশ্যই দক্ষ হতে হবে। বয়স সর্বোচ্চ ৩২ বছর।
**বেতন স্কেলঃ** গ্রেড-১৩ (১১,০০০-২৬,৫৯০/-)

**৫. পদের নামঃ** জুনিয়র ক্লার্ক
**পদসংখ্যাঃ** ০১ টি
**যোগ্যতাঃ** কমপক্ষে এইচএসসি পাস হতে হবে এবং কম্পিউটার অপারেটরে দক্ষতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৩২ বছর।
**বেতন স্কেলঃ** গ্রেড-১৫ (৯,৭০০-২৩,৪৯০/-)

**৬. পদের নামঃ** গাড়ী চালক
**পদসংখ্যাঃ** ০২ টি
**যোগ্যতাঃ** কমপক্ষে এসএসসি পাস হতে হবে। বিভিন্ন প্রকার মোটর যান চালানোর ৩ (তিন) বছরের বাস্তব অভিজ্ঞতাসহ হেভী/হালকা ড্রাইভিং লাইসেন্সধারী হতে হবে। বয়স সর্বোচ্চ ৩২ বছর।
**বেতন স্কেলঃ** গ্রেড-১৫ (৯,৭০০-২৩,৪৯০/-)

**৭. পদের নামঃ** ল্যাব এটেনডেন্ট
**পদসংখ্যাঃ** ০৪ টি
**যোগ্যতাঃ** এসএসসি (বিজ্ঞান) পাস হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স সর্বোচ্চ ৩২ বছর।
**বেতন স্কেলঃ** গ্রেড-১৮ (৮,৮০০-২১,৩১০/-)

**৮. পদের নামঃ** নিরাপত্তা প্রহরী
**পদসংখ্যাঃ** ০২ টি
**যোগ্যতাঃ** কমপক্ষে এসএসসি পাস হতে হবে। সুস্বাস্থ্যের অধিকারী, আনসার প্রশিক্ষণ ও অস্ত্র চালানোর প্রশিক্ষণ প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে। বয়স সর্বোচ্চ ৩২ বছর।
**বেতন স্কেলঃ** গ্রেড-১৮ (৮,৮০০-২১,৩১০/-)

**৯. পদের নামঃ** ট্রাক্টর মেট
**পদসংখ্যাঃ** ০১ টি
**যোগ্যতাঃ** এসএসসি পাস হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স সর্বোচ্চ ৩২ বছর।
**বেতন স্কেলঃ** গ্রেড-১৮ (৮,৮০০-২১,৩১০/-)

**১০. পদের নামঃ** এনিমেল এটেনডেন্ট
**পদসংখ্যাঃ** ০১ টি
**যোগ্যতাঃ** এসএসসি পাস হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স সর্বোচ্চ ৩২ বছর।
**বেতন স্কেলঃ** গ্রেড-১৮ (৮,৮০০-২১,৩১০/-)

**১১. পদের নামঃ** পরিচ্ছন্নতা কর্মী
**পদসংখ্যাঃ** ০১ টি
**যোগ্যতাঃ** অষ্টম শ্রেণি পাস হতে হবে। জাত মেথরের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা শিথিলযোগ্য। বয়স সর্বোচ্চ ৩২ বছর।
**বেতন স্কেলঃ** গ্রেড-২০ (৮,২৫০-২০,০১০/-)

**১২. পদের নামঃ** সহকারী বাবুর্চি
**পদসংখ্যাঃ** ০১ টি
**যোগ্যতাঃ** এসএসসি পাস হতে হবে। দেশি-বিদেশি রান্নার কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। বয়স সর্বোচ্চ ৩২ বছর।
**বেতন স্কেলঃ** গ্রেড-২০ (৮,২৫০-২০,০১০/-)

**১৩. পদের নামঃ** মালী
**পদসংখ্যাঃ** ০১ টি
**যোগ্যতাঃ** এসএসসি পাস হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। বয়স সর্বোচ্চ ৩২ বছর।
**বেতন স্কেলঃ** গ্রেড-২০ (৮,২৫০-২০,০১০/-)


### **গুরুত্বপূর্ণ তথ্যাবলী ও শর্তাবলীঃ**

* **আবেদন ফরম সংগ্রহ:** আগ্রহী প্রার্থীদের অবশ্যই বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস অথবা ওয়েবসাইট (www.hstu.ac.bd) হতে নির্ধারিত ফরম সংগ্রহ করতে হবে।
* **আবেদনের শেষ তারিখ:** আগামী **১৬ জুলাই ২০২৬** খ্রি. তারিখের মধ্যে (অফিস চলাকালীন সময়ে) ডাকযোগে/কুরিয়ার সার্ভিসে অথবা ব্যক্তিগতভাবে নিম্নস্বাক্ষরকারীর দপ্তরে পৌঁছাতে/জমা দিতে হবে। (১৬/০৭/২০২৬ খ্রি. তারিখে প্রার্থীর বয়স উল্লেখ করতে হবে)।
* **আবেদন ফি:** ক্রমিক নং ১ থেকে ৩ পর্যন্ত ১০০০/- (এক হাজার) টাকা এবং ক্রমিক নং ৪ থেকে ১৩ পর্যন্ত ৫০০/- (পাঁচশত) টাকা। ‘রেজিস্ট্রার, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, দিনাজপুর’ এর বরাবর (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফট/পে-অর্ডার (রূপালী ব্যাংক লিঃ এ যে কোন শাখা থেকে) সংযোজন করতে হবে।
* **প্রয়োজনীয় কাগজপত্র:** পূরণকৃত ফরমের সাথে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান/পৌর মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিক সনদপত্র, জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধনপত্র, পাসপোর্ট সাইজের ৪ (চার) কপি ছবি, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সনদপত্রাদি ও নম্বরপত্রের সত্যায়িত কপিসহ মোট ৮ (আট) সেট (মূল কপি ১ সেট এবং মূল কপির ফটোকপি ৭ সেট) আবেদনপত্র জমা দিতে হবে।
* **খামের উপর করণীয়:** আবেদনপত্র প্রেরণ করার সময় খামের উপর পদের নাম, বিভাগ ও সংরক্ষিত কোটা (যদি থাকে) স্পষ্ট করে উল্লেখ করতে হবে।
* **অন্যান্য বিশেষ শর্তাবলী:**
* চাকরিরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনপত্র প্রেরণ করতে হবে।
* কোন পাবলিক পরীক্ষায় ৩য় বিভাগ/শ্রেণি (জিপিএ/সিজিপিএ ২.৫০ এর নিচে) গ্রহণযোগ্য হবে না।
* অসম্পূর্ণ/ত্রুটিপূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে।
* নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।
* কোন ধরনের তদবির/সুপারিশ প্রার্থীর অযোগ্যতা হিসেবে গণ্য করা হবে।
* পরীক্ষার বিস্তারিত সময়সূচী রেজিস্ট্রার শাখার নোটিশ বোর্ড অথবা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.hstu.ac.bd) জানানো হবে।

বিস্তারিত দেখুন বিজ্ঞপ্তিতেঃ

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি), দিনাজপুর-এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন