লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয় এবং এর অধীন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়সমূহে শূন্যপদ পূরণের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত ও ব্যবহারিক পরীক্ষার সমন্বিত ফলাফল প্রকাশ করা হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচিও বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে।

পদের নাম:
১. অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
২. সার্টিফিকেট সহকারী

মৌখিক পরীক্ষার তারিখ ও সময়: ৩০ জুন ২০২৬, মঙ্গলবার সকাল ৯:০০ ঘটিকা।

মৌখিক পরীক্ষার স্থান: কমিশনারের কার্যালয়, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম।

প্রয়োজনীয় কাগজপত্র:
মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অনলাইন আবেদনের কপি (Applicant's Copy), প্রবেশপত্র, পাসপোর্ট সাইজের ২ কপি ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ এবং কোটার সপক্ষে প্রমাণপত্রসহ সকল মূল সনদ এবং দুই সেট ফটোকপি সাথে আনতে হবে।

অন্যান্য তথ্য: মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের ব্যবহারিক পরীক্ষার ফলাফল প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন