বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি) বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের অধীনে নন-ক্যাডার পদের মৌখিক পরীক্ষার (ভাইভা) সময়সূচি প্রকাশ করেছে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ এবং বিপিএসসি ফরম-৫এ জমাদানকারী যোগ্য প্রার্থীদের এই মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে।
পদের নামসমূহ:
বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদগুলোর মধ্যে রয়েছে হোমইকোনমিস্ট, গবেষণা সহযোগী, প্রশিক্ষক, গবেষণা কর্মকর্তা, আইন কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা এবং জেলা কীটতত্ত্ববিদ।
পরীক্ষার স্থান ও সময়:
মৌখিক পরীক্ষা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, আগারগাঁও, শেরে বাংলা নগর, ঢাকায় অনুষ্ঠিত হবে। প্রার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট পূর্বে নির্ধারিত কেন্দ্রে উপস্থিত হতে হবে।
মৌখিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় কাগজপত্র:
পরীক্ষার বোর্ডে প্রার্থীদের নিম্নলিখিত কাগজপত্রের মূল কপির সাথে এক সেট সত্যায়িত ফটোকপি জমা দিতে হবে:
১. বিপিএসসি ফরম-৫এ (Applicant’s Copy) - ২ কপি
২. প্রবেশপত্র - ২ কপি
৩. সকল শিক্ষাগত যোগ্যতার মূল/সাময়িক সনদ
৪. নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্র
৫. ০৩ কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি
৬. চাকুরিরত প্রার্থীদের ক্ষেত্রে যথাযথ কর্তৃপক্ষের অনুমতিপত্র বা ছাড়পত্র
বিশেষ নির্দেশনা:
মৌখিক পরীক্ষার বোর্ডে মোবাইল ফোন বা কোনো ধরণের ইলেকট্রনিক যোগাযোগ যন্ত্র বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ। প্রয়োজনীয় সনদপত্রের মূল কপি ছাড়া মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে দেওয়া হবে না।
বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ