বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর বিভিন্ন জেলায় মধ্যস্থতা কার্যক্রম পরিচালনার জন্য স্পেশাল মেডিয়েটর তালিকাভুক্তি ও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার জন্য আহ্বান জানানো হচ্ছে।

পদের নাম: স্পেশাল মেডিয়েটর (অবসরপ্রাপ্ত জেলা জজ এবং আইনজীবী)

কার্য এলাকা (জেলাসমূহ): বগুড়া, ঠাকুরগাঁও, পটুয়াখালী, ভোলা, নাটোর, যশোর, শরীয়তপুর, কক্সবাজার, পঞ্চগড় এবং টাঙ্গাইল।

প্রার্থীর যোগ্যতা:
১. অবসরপ্রাপ্ত জেলা জজদের ক্ষেত্রে সংশ্লিষ্ট পদের অভিজ্ঞতা এবং শারীরিক ও মানসিক সুস্থতা থাকতে হবে।
২. আইনজীবীদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বা জেলা জজ আদালতে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা এবং বার কাউন্সিলের হালনাগাদ সনদ থাকতে হবে।

সম্মানী/ফি: প্রতি কার্যদিবসের জন্য সর্বোচ্চ ২,০০০ টাকা এবং প্রতিটি মধ্যস্থতা চুক্তির জন্য সর্বোচ্চ ১,০০০ টাকা সম্মানী প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া: নির্ধারিত আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি, রেজিস্ট্রি ডাকযোগে অথবা ই-মেইলের (dg.dbla@gov.bd) মাধ্যমে মহাপরিচালক, বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তর বরাবর পাঠাতে হবে।

আবেদনের শেষ তারিখ: ০৭ জুলাই ২০২৬ (অফিস চলাকালীন সময় পর্যন্ত)

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ১০ জেলায়

বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ১০ জেলায়

বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ ১০ জেলায়

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন