ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের সদস্যভুক্ত ০৭টি ব্যাংকে অফিসার (ক্যাশ) পদে নিয়োগের প্রিলিমিনারি পরীক্ষার তারিখ, সময় ও কেন্দ্র তালিকা প্রকাশ করা হয়েছে।

পদের নাম ও সংখ্যা: অফিসার (ক্যাশ) – ৮৫২টি পদ।

পরীক্ষার তারিখ ও সময়: প্রিলিমিনারি পরীক্ষা আগামী ০৩ জুলাই ২০২৬ (শুক্রবার) সকাল ১০:০০ টা থেকে ১১:০০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

পরীক্ষার স্থান: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতাভুক্ত বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রবেশপত্র সংগ্রহ: প্রার্থীরা বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (https://erecruitment.bb.org.bd) হতে ডুপ্লিকেট প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। প্রবেশপত্র ছাড়া কোনো প্রার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না।

বিশেষ নির্দেশনা: প্রার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ১ ঘণ্টা আগে কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষার হলে মোবাইল ফোন, ক্যালকুলেটর, স্মার্ট ওয়াচ বা কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সাথে আনা সম্পূর্ণ নিষিদ্ধ।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুন:

৮৫২ পদে সমন্বিত ৭ ব্যাংকের MCQ পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র তালিকা প্রকাশ

৮৫২ পদে সমন্বিত ৭ ব্যাংকের MCQ পরীক্ষার সময়সূচি ও কেন্দ্র তালিকা প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন