কর অঞ্চল-৫, চট্টগ্রাম-এর বিভিন্ন পদে জনবল নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার (Viva Voce) সময়সূচী ও কেন্দ্র ঘোষণা করা হয়েছে।

পরীক্ষার তারিখ ও সময়: আগামী ২৭, ২৮ এবং ২৯ জুন ২০২৬ খ্রি. তারিখ সকাল ০৯:০০ টা ও দুপুর ০২:০০ টা থেকে পরীক্ষা শুরু হবে (পদভেদে ভিন্ন সময়)।

পরীক্ষার স্থান: কর কমিশনার কার্যালয়, কর অঞ্চল-৫, চট্টগ্রাম, বনানী কমপ্লেক্স (লিফট-৭), ৯৪২/এ, শেখ মুজিব রোড, আগ্রাবাদ বা/এ, চট্টগ্রাম।

প্রয়োজনীয় কাগজপত্র: মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের মূল প্রবেশপত্র, সকল শিক্ষাগত যোগ্যতার মূল সার্টিফিকেট ও সত্যায়িত ফটোকপি, আবেদন ফরম (০২ সেট), নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্রের মূল কপি ও সত্যায়িত ফটোকপি এবং কোটার সমর্থনে প্রয়োজনীয় কাগজপত্র অবশ্যই সাথে আনতে হবে।

মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিএ/ডিএ প্রদান করা হবে না। প্রার্থীদের নির্ধারিত সময়ের আগেই পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।

বিস্তারিত নিচের বিজ্ঞপ্তিতে দেখুনঃ

কর অঞ্চল-৫, চট্টগ্রাম এর মৌখিক পরীক্ষার সময়সূচী প্রকাশ

চাকরির আপডেট পেতে ইনস্টল করুন